শনিবার, অক্টোবর ৩, ২০২৬
29.6 C
Dhaka

উবার বাংলাদেশের প্রথম নারী কান্ট্রি হেড

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং অ্যাপ উবার বাংলাদেশের কান্ট্রি হেড হিসেবে নিযুক্ত হয়েছেন নাশিদ ফেরদৌস কামাল।

দক্ষ নেতা নাশিদের রয়েছে মার্কেটিং, প্রোডাক্ট অ্যান্ড প্রাইসিং স্ট্র্যাটেজি, নিউ বিজনেস ডেভলপমেন্ট, কাস্টমার লাইফসাইকেল ম্যানেজমেন্ট, রেভিনিউ এবং বেইজ গ্রোথ খাতে ১৮ বছরের বেশি অভিজ্ঞতা। উবারে যোগদানের আগে তিনি রবি আজিয়াটা লিমিটেডে জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সেখানে তিনি এই অঞ্চলে কোম্পানিটির এয়ারটেল ব্র্যান্ডের বেইজ ম্যানেজমেন্ট ও কাস্টমার লাইফসাইকেল ম্যানেজমেন্টের নেতৃত্ব দেন। এর আগে নাশিদ এয়ারটেল বাংলাদেশের সাথে কাজ করেন, যেখানে তিনি মার্কেটিং টিমের অধীনে ইউসেজ অ্যান্ড রিটেনশন এবং মার্কেট শেয়ার গ্রোথ-এর দায়িত্বে ছিলেন। তিনি ইউনিভার্সিটি অফ উইন্ডসর এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি’র প্রাক্তন শিক্ষার্থী।

নতুন এই নিয়োগের ব্যাপারে উবার ভারত ও দক্ষিণ এশিয়ার হেড অফ রিজিওনাল বিজনেস অপারেশনস অভিষেক পাধ্যয় বলেন, “বাংলাদেশে আমাদের ব্যবসার নতুন কর্ণধার হিসেবে নাশিদকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। তিনি আমাদের টিমে যুক্ত হওয়ায় উবারের কার্যক্রম আরও শক্তিশালী হবে। বাংলাদেশে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। টেলিকম খাতে নাশিদের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। তার নেতৃত্বে আমরা বাংলাদেশে প্রবৃদ্ধির নতুন নতুন পথে এগিয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি।”  

নতুন এই পদে নিযুক্ত হওয়া সম্পর্কে নাশিদ বলেন, “বাংলাদেশের মানুষের যাতায়াতের চিত্রটিকে বদলে দিয়েছে উবার। একইসাথে লাখো মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে কোম্পানিটি। উবারের প্রতিভাবান টিমের সাথে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। বাংলাদেশে আমাদের শেয়ারড মোবিলিটি বিজনেসটিকে আরও এগিয়ে নিতে আমরা কাজ করবো। একইসাথে আমাদের সাসটেইনেবিলিটি সংক্রান্ত লক্ষ্যগুলো পূরণেও আমরা দৃঢ়প্রতিজ্ঞ।” 

যাতায়াত ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে ২০১৬ সালে বাংলাদেশে উবারের যাত্রা শুরু হয়। সাত বছরেরও বেশি সময়ের এই যাত্রায় রাইডশেয়ারিং ইকোসিস্টেমে একটি দৃঢ় অবস্থান করে নিয়েছে প্রতিষ্ঠানটি। হাজার হাজার মানুষের জন্য যাতায়াতব্যবস্থাকে সহজ করছে কোম্পানিটি, একইসাথে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করছে। এমন এক সময়ে নাশিদের নিয়োগ হয়েছে, যখন উবার বাংলাদেশে প্রবৃদ্ধির নতুন ধাপে রয়েছে এবং নিজেদের ব্যবসাকে আরও উন্নত করে তুলতে কাজ করছে। 

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

সর্বশেষ

ওপেনএআইয়ের ‘সিলেক্ট পার্টনার’ হলো রাইজআপ ল্যাবস

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিষ্ঠান ওপেনএআইয়ের (OpenAI)...

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি