রবিবার, আগস্ট ১৬, ২০২৬
28 C
Dhaka

সিলেটে উবারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং অ্যাপ উবার গতকাল সিলেটে তাদের সেবা চালুর ঘোষণা দিয়েছে, যা দেশজুড়ে সহজ, সাশ্রয়ী এবং প্রযুক্তি-নির্ভর যাতায়াত ব্যবস্থা পৌঁছে দেওয়ার লক্ষ্যকে আরও বিস্তৃত করলো। এর ফলে শহরের বাসিন্দা ও দর্শনার্থীরা এখন উবার অ্যাপের মাধ্যমে খুব সহজেই রাইড বুক করতে পারবেন, পাশাপাশি চালকেরাও পাচ্ছেন ফ্লেক্সিবল আয়ের এক চমৎকার সুযোগ।

আজ থেকেই সিলেটের যাত্রীরা প্রতিদিনের ভ্রমণকে আরও নির্ভরযোগ্য, নিরাপদ এবং গতিশীল করতে উবারের বিভিন্ন সেবা উপভোগ করতে পারবেন। বাংলাদেশের নগর যাতায়াত ব্যবস্থার আধুনিকায়ন এবং অর্থনৈতিক সুযোগ তৈরিতে উবারের যে ধারাবাহিক প্রতিশ্রুতি রয়েছে, এই সম্প্রসারণ তারই একটি অংশ।

বাংলাদেশের অন্যতম দ্রুত বর্ধনশীল এবং পর্যটন, শিক্ষা ও ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ শহর হিসেবে সিলেটে নির্ভরযোগ্য যাতায়াত ব্যবস্থার চাহিদা দিন দিন বাড়ছে। সিলেটে উবারের এই প্রবেশ নির্ভরযোগ্য যাতায়াত ব্যবস্থাকে আরও সহজ করবে। একই সাথে চালকদের জন্য ফ্লেক্সিবল কাজের সুযোগ তৈরি করে এটি স্থানীয় অর্থনীতিতেও অবদান রাখবে।

সিলেটে সেবা চালুর বিষয়ে উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদওয়ান রেজভী বলেন, ‘দেশের অন্যতম প্রাণবন্ত এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ শহর সিলেটে আমাদের এই সেবা নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। উবারের কাছে বাংলাদেশ সবসময়ই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। আমরা একদিকে যেমন সাধারণ মানুষের জন্য নির্ভরযোগ্য যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে বদ্ধপরিকর, তেমনি চালকদের জন্য সুবিধামতো অর্থনৈতিক সুযোগ তৈরিতেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সিলেটের মানুষের সেবা করতে এবং এই শহরের দৈনন্দিন যাতায়াতের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে আশাবাদী।’

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘বাংলাদেশ সরকার এমন সব নতুন প্রযুক্তি ও উদ্যোগকে স্বাগত জানায় যা মানুষের জন্য ভালো কর্মসংস্থান তৈরি করে এবং অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। সিলেটে উবারের এই নতুন পথচলা শহরের যাতায়াত ব্যবস্থাকে উন্নত করবে, ব্যবসা ও পর্যটন খাতকে শক্তিশালী করবে এবং স্থানীয় চালকদের আয়ের পথ তৈরি করবে। নিজের সুবিধামতো সময়ে আয়ের সুযোগ তৈরি করা, ডিজিটাল প্রযুক্তির বিকাশ এবং সবার জন্য যাতায়াতকে আরও সহজ করে তোলার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা উবারের এই বিনিয়োগকে স্বাগত জানাই।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, ‘উবারের যাত্রা আমেরিকায় শুরু হলেও এর সাফল্য কিন্তু স্থানীয় চালক, যাত্রী ও সাধারণ মানুষের ওপরই নির্ভর করে। সিলেটে উবারের এই সেবা চালু হওয়া শহরের ভবিষ্যৎ সম্ভাবনার প্রতি একটি বড় আস্থা। কাকতালীয়ভাবে আমরা আজ সিলেটে আমেরিকার ২৫০তম বার্ষিকী উদযাপন করছি। উবারের এই সেবা দেখিয়ে দেয় আমাদের যৌথ ভবিষ্যৎ কেমন হতে পারে। আমেরিকান প্রযুক্তি এখানে স্থানীয় মানুষের প্রয়োজন মেটাচ্ছে, বাংলাদেশি চালকদের আয়ের সুযোগ করে দিচ্ছে এবং সাধারণ মানুষকে যাতায়াতের আরও বিকল্প দিচ্ছে। উবার, তাদের স্থানীয় পার্টনার এবং সিলেটের মানুষকে অভিনন্দন।’

২০১৬ সালে বাংলাদেশে প্রথম কার্যক্রম শুরু করার পর থেকে উবার পর্যায়ক্রমে দেশের বিভিন্ন শহর ও বিভাগে নিজেদের সেবার পরিধি বিস্তৃত করে চলেছে। সিলেটে এর আগে শুধু উবার মোটো ও উবার রেন্টালস চালু ছিল। বিভাগীয় শহরটিতে নতুন পথচলা দেশের প্রতিটি প্রান্তে নিরাপদ ও সহজ যাতায়াত ব্যবস্থা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে উবারের আরেকটি বড় মাইলফলক।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

লাইফস্টাইল ব্র্যান্ড ‘হাইফিউচার’র পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক...

সর্বশেষ

অর্থের অভাবে কোনো সম্ভাবনাময় উদ্যোগ থেমে থাকবে না- মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে মেধাবী উদ্যোক্তা ও উদ্ভাবনী ধারণার অভাব...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের নতুন...

লাইফস্টাইল ব্র্যান্ড ‘হাইফিউচার’র পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক...

রংপুরে মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে বিটিআরসির জরিপ

টেকভিশন২৪ ডেস্ক: রংপুর শহর ও পার্শ্ববর্তী এলাকায় মোবাইল টাওয়ারসহ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি