সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
29 C
Dhaka

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ প্রযুক্তিভিত্তিক উদ্ভাবন, আধুনিক ডিজিটাল সমাধান এবং ভবিষ্যতমুখী প্রযুক্তির এক গুরুত্বপূর্ণ প্রদর্শনী হিসেবে উঠে এসেছে। দেশি ও আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান, উদ্যোক্তা, শিক্ষার্থী এবং তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের অংশগ্রহণে এই আয়োজন বাংলাদেশের চলমান ডিজিটাল রূপান্তর ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের একটি স্পষ্ট চিত্র তুলে ধরেছে।

২৮ জানুয়ারি (বুধবার) প্রধান অতিথি হিসেবে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। মেলা চলবে আগামী ৩১ জানুয়ারী ২০২৬ পর্যন্ত।

প্রদর্শনীতে দেশি প্রযুক্তি প্রতিষ্ঠান এক্সেল টেকনোলজিস লিমিটেড-এর আমেরিকার বিখ‌্যাত প্রযুক্তি ব্র্যান্ড টিপি-লিংকের বিভিন্ন সমাধান বিশেষভাবে নজর কাড়ে। স্মার্ট হোম, ডিজিটাল নিরাপত্তা ও এন্টারপ্রাইজ নেটওয়ার্কিং খাতে টিপি-লিংকের ওমাডা, ভিজি ও টাপো ব্র্যান্ডের প্রযুক্তি আধুনিক জীবনের বাস্তব প্রয়োজনের সঙ্গে প্রযুক্তির কার্যকর সংযোগ তুলে ধরে। নগর জীবন, ব্যবসা পরিচালনা এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও দক্ষ ও প্রযুক্তিনির্ভর করতে এসব সমাধানের ভূমিকা প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়।

স্মার্ট হোম খাতে টাপোর বিভিন্ন ডিভাইস ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনে স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করে। স্মার্ট ক্যামেরা, সেন্সর ও অটোমেশনভিত্তিক প্রযুক্তির মাধ্যমে ঘরের নিরাপত্তা, পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ সহজভাবে পরিচালনার সুযোগ তৈরি হচ্ছে। আধুনিক জীবনযাত্রায় স্মার্ট হোম প্রযুক্তি যে কেবল বিলাসিতা নয়, বরং সময়ের প্রয়োজন—এই ধারণাই টাপোর প্রদর্শনীতে গুরুত্ব পায়।

এদিকে এন্টারপ্রাইজ ও ব্যবসায়িক নেটওয়ার্কিং খাতে ওমাডা একটি গুরুত্বপূর্ণ সমাধান হিসেবে উপস্থাপিত হয়। করপোরেট অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, হোটেল এবং একাধিক শাখাবিশিষ্ট ব্যবসার জন্য সহজে ব্যবস্থাপনাযোগ্য ও স্কেলযোগ্য নেটওয়ার্ক অবকাঠামো নিশ্চিত করার সক্ষমতা তুলে ধরা হয়। কেন্দ্রীয়ভাবে নেটওয়ার্ক পরিচালনা ও নিয়ন্ত্রণের সুবিধা আধুনিক ব্যবসার কার্যক্রমকে আরও নিরবচ্ছিন্ন ও কার্যকর করে তোলে।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সর্বশেষ

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি