শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
29.7 C
Dhaka

শাওমি স্মার্ট লাইফস্টাইল পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপণ্যের প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন (ডিডিআই) এক্সপো ২০২৬’ এ শাওমি পণ্য কিনলেই থাকছে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় ও নিশ্চিত উপহার। নিশ্চিত উপহার হিসেবে থাকছে জুসার থেকে শুরু করে হেডফোন, ইয়ারবাড, হুডি, মগ, ফ্লাস্ক, ও ব্র্যান্ডেড টিশার্ট। এছাড়া র‍্যাফেল ড্রর মাধ্যমে প্রতিদিন শাওমি ফ্যানরা জিতে নিতে পারেন শাওমির রেডমি নোট ১৫ স্মার্টফোনটি।

২৮ জানুয়ারি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডিডিআই প্রদর্শনীর উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মেলাটিতে দেশের সব তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ও সংগঠনগুলো অংশ নিয়েছে। দেশের এক নাম্বার স্মার্টফোন ব্র্যান্ড শাওমি তার অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টফোন, প্যাড ছাড়াও স্মার্ট ওয়াচ, টিভি বক্স, পাওয়ারব্যাংক, স্পিকার, ইয়ারবাড, এয়ার ফ্রায়ার ও এয়ার পিউরিফায়ারের মতো আইওটি পণ্যগুলোর পসরা সাজিয়ে বসেছে ভেন্যুর কার্নিভাল হলে।

মেলা থেকে শাওমির যেকোন স্মার্টফোন, প্যাড এবং বিভিন্ন এআইওটি পণ্য কিনে গ্রাহকরা ৫০% পর্যন্ত মূল্যছাড়ের পাশাপাশি নিশ্চিত ১০ হাজার টাকা মূল্যমানের উপহার পাচ্ছেন।

শাওমি বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬–এ অংশ নিতে পেরে এবং সরাসরি শাওমি ফ্যানদের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। আমাদের স্টলে দর্শনার্থীরা একই জায়গা থেকেই শাওমির স্মার্টফোন, প্যাড ও এআইওটি পণ্যসহ সম্পূর্ণ শাওমি ইকোসিস্টেমের অভিজ্ঞতা নিতে পারবেন। পাশাপাশি শাওমির সর্বশেষ প্রযুক্তিগত উদ্ভাবন ঘুরে দেখার সুযোগের সঙ্গে আকর্ষণীয় ছাড় ও নিশ্চিত উপহারসহ পছন্দের শাওমি ডিভাইস কিনতে পারবেন।”

শাওমির স্টলটিতে উচ্চ কার্যক্ষমতার শাওমি এয়ার পিউরিফায়ার যুক্ত করা হয়েছে, যা দূষিত বাতাসকে সর্বোচ্চ ৯৯.৯৭ শতাংশ পর্যন্ত বিশুদ্ধ করতে সক্ষম। ফলে স্টল পরিদর্শনকারীরা পাচ্ছেন নির্মল ও বিশুদ্ধ বাতাস। চারদিন ব্যাপী এ এক্সপোটি আজ থেকে শুরু হয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি