শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
29 C
Dhaka

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোর নলেজ পার্টনার ইউআইটিএস

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের উদ্ভাবনী শক্তিকে এগিয়ে নেওয়া এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতি গঠনে আইসিটি খাতে বিনিয়োগ, উদ্ভাবন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে “বাংলাদেশ টু দ্য ওয়ার্ল্ড” প্রতিপাদ্যে আগামী ২৮-৩১ জানুয়ারি বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো–২০২৬। এই আন্তর্জাতিক প্রদর্শনীতে নলেজ পার্টনার হিসেবে অংশগ্রহণ করছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)।

ইউআইটিএস ছাড়াও সরকারি ও বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৮৪ জন প্রতিনিধি এ আয়োজনে যুক্ত হচ্ছেন। এ উপলক্ষে গত ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়সমূহের সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রতিনিধিরা নিজ নিজ পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

প্রদর্শনীটি কয়েকটি জোনে ভাগ করা হয়েছে- লোকাল ম্যানুফ্যাকচারার্স, প্রোডাক্ট শোকেস, ইনোভেশন, মিট উইডথ ইন্টারন্যাশনাল ম্যানুফ্যাকচারার্স, ডিজিটাল লাইফস্টাইল, মেগা সেলস, সেমিনার, বিটুবি ম্যাচমেকিং।

এবারের প্রদর্শনীতে স্থানীয় প্রযুক্তিপণ্য উৎপাদনকারী ও আন্তর্জাতিক ব্র্যান্ডের বাজারজাতকারী প্রতিষ্ঠান, স্টার্টআপ কোম্পানি, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী  থাকছে। সেই সঙ্গে থাকছে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতায় বিভিন্ন সেমিনার, প্যানেল আলোচনা ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে নীতি-নির্ধারণী আলোচনা।

উল্লেখ্য, ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো–২০২৬ দেশের উদ্ভাবনী উদ্যোগ, প্রযুক্তিপণ্য ও আইসিটি খাতের সর্বশেষ অগ্রগতি তুলে ধরার পাশাপাশি তরুণ উদ্যোক্তা ও শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি