শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
29.1 C
Dhaka

লাইফস্টাইল ব্র্যান্ড ‘হাইফিউচার’র পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। সম্প্রতি বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্য পরিবেশক প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এবং চীনের শেনজেন ফিউচার অ্যাক্সেস টেকনোলজি কোম্পানি লিমিটেড, যারা হাইফিউচার ব্র্যান্ডের স্বত্বাধিকারি, তাদের মধ্যে একটি এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউশন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায় বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্র্যান্ডের সকল গ্যাজেট ও স্মার্ট অ্যাক্সেসরিজের এক্সক্লুসিভ পরিবেশক হিসেবে কাজ করবে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। প্রাথমিক পর্যায়ে দেশের বাজারে হাইফিউচার-এর স্মার্টওয়াচ, ইয়ারবাড, স্পিকার এবং হেডফোন পাওয়া যাবে। পর্যায়ক্রমে ব্র্যান্ডটির আরও আধুনিক ও উদ্ভাবনী লাইফস্টাইল গ্যাজেট বাংলাদেশের বাজারে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের হাইফিউচার বিজনেস হেড মো. সাইফুল ইসলাম বলেন, “হাইফিউচার বিশ্বের দ্রুত বর্ধনশীল একটি স্মার্ট গ্যাজেট ব্র্যান্ড। মাত্র চার বছরে এই ব্র্যান্ড বিশ্বের ৯০টি দেশে শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। আমরা বিশ্বাস করি, আন্তর্জাতিক মানের ডিজাইন, উন্নত প্রযুক্তি এবং প্রতিযোগিতামূলক মূল্যের সমন্বয়ে হাইফিউচার বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ গ্রাহকদের কাছে একটি জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে। স্মার্ট টেকনোলজিসের শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চলে হাইফিউচার-এর পণ্য সহজলভ্য করা হবে।”

আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে সারাদেশের আইটি ও ইলেকট্রনিক্স মার্কেট এবং শোরুমে হাইফিউচার-এর পণ্য পাওয়া যাবে। প্রতিটি পণ্যের সঙ্গে গ্রাহকদের জন্য এক বছরের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করা হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি