শনিবার, অক্টোবর ৩, ২০২৬
34.4 C
Dhaka

ওপেনএআইয়ের ‘সিলেক্ট পার্টনার’ হলো রাইজআপ ল্যাবস

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিষ্ঠান ওপেনএআইয়ের (OpenAI) পার্টনার নেটওয়ার্কে ‘সিলেক্ট পার্টনার’ হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশভিত্তিক এআই-নেটিভ বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান রাইজআপ ল্যাবস। এর মাধ্যমে এআই প্রযুক্তি তৈরি, বাস্তবায়ন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে এর ব্যবহার বাড়াতে ওপেনএআইয়ের পার্টনার ইকোসিস্টেমের অংশ হিসেবে কাজ করবে রাইজআপ ল্যাবস।

ওপেনএআই পার্টনার নেটওয়ার্ক বিশ্বজুড়ে প্রতিষ্ঠানগুলোকে এআই প্রযুক্তি ব্যবহারে সহায়তা করে। এই নেটওয়ার্কের মাধ্যমে অংশীদারেরা বিভিন্ন ব্যবসা ও প্রতিষ্ঠানের জন্য এআই প্রযুক্তি তৈরি এবং বাস্তবায়নে কাজ করে। প্রযুক্তিগত দক্ষতা, কাজের অভিজ্ঞতা এবং সহযোগিতার সক্ষমতার ভিত্তিতে ওপেনএআই পার্টনারদের মূল্যায়ন করে। পার্টনার নেটওয়ার্কে তিনটি স্তর রয়েছে। এগুলো হলো সিলেক্ট, অ্যাডভান্সড এবং এলিট।

সিলেক্ট পার্টনার হিসেবে রাইজআপ ল্যাবস প্রতিষ্ঠানগুলোকে এআই ব্যবহারের সুযোগ চিহ্নিত করতে সহায়তা করবে। পাশাপাশি এআই প্রযুক্তি বাস্তব কাজে যুক্ত করা, অটোমেশন, সফটওয়্যার উন্নয়ন এবং গ্রাহকসেবা উন্নয়নে কাজ করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

সর্বশেষ

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি