মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
29.6 C
Dhaka

চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন চালু করছে ওপেনএআই

টেকভিশন২৪ ডেস্ক: ওপেনএআই যুক্তরাষ্ট্রে চ্যাটজিপিটির ফ্রি ও ‘গো’ গ্রাহকদের জন্য পরীক্ষামূলকভাবে বিজ্ঞাপন দেখানো শুরু করেছে। সোমবার এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, মাসিক ৮ ডলারের ‘গো’ প্যাকেজটি জানুয়ারির মাঝামাঝি বিশ্বজুড়ে চালু করা হয়। তবে প্লাস, প্রো, বিজনেস, এন্টারপ্রাইজ ও এডুকেশন—এই সব অর্থপ্রদত্ত গ্রাহকদের বিজ্ঞাপন দেখানো হবে না।

ওপেনএআই বলছে, বিজ্ঞাপন চ্যাটজিপিটির উত্তরে কোনো প্রভাব ফেলবে না এবং ব্যবহারকারীর কথোপকথন বিজ্ঞাপনদাতাদের কাছে গোপনই থাকবে। তাদের লক্ষ্য, বিজ্ঞাপনের মাধ্যমে আরও শক্তিশালী ফিচারে প্রবেশাধিকার বাড়ানো, একই সঙ্গে ব্যবহারকারীর আস্থা বজায় রাখা।

এ সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও উঠেছে। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক সুপার বোলের বিজ্ঞাপনে এ নিয়ে কটাক্ষ করে। জবাবে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান ওই বিজ্ঞাপনকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেন।

ওপেনএআই জানায়, বিজ্ঞাপন স্পষ্টভাবে চিহ্নিত থাকবে এবং মূল কনটেন্ট থেকে আলাদা হবে। ১৮ বছরের নিচের ব্যবহারকারী ও স্বাস্থ্য, রাজনীতি বা মানসিক স্বাস্থ্যের মতো সংবেদনশীল বিষয়ে বিজ্ঞাপন দেখানো হবে না।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি