মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
26.1 C
Dhaka

অনার ফোনের প্রি-বুকিংয়ে বিশেষ অফার

টেকভিশন২৪ ডেস্ক : শীর্ষ স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড অনারের ২০০ সিরিজের নতুন দুই ডিভাইস ‘অনার ২০০ এবং অনার ২০০ প্রো’ এর প্রি-বুকিং শুরু হয়েছে। এআই পোট্রেইট মাস্টার ২০০ সিরিজ এর নতুন দুই ডিভাইসের প্রি-বুকিং চলবে আগামী ১৪ আগস্ট ২০২৪ইং পর্যন্ত।

কোম্পানির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনার ২০০ প্রো এর দাম ৮৪ হাজার ৯৯৯ টাকা। দুই রঙের পাওয়া যাবে ওশান সায়ান এবং ব্ল্যাক। এছাড়া অনার ২০০ স্মার্টফোনটির দাম ৬৪ হাজার ৯৯৯ টাকা। এই ডিভাইসও মিলবে দুই রঙের মুনলাইট হোয়াইট এবং ব্ল্যাক। যারা প্রি-বুক করবেন তাদের জন্য থাকছে আকর্ষণীয় সব উপহার এবং অফার। এছাড়া স্মার্টফোনটি কিনলেই পাওয়া যাবে বড় অংকের ক্যাশব্যাকসহ আরো অনেক কিছু। থাকছে বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ডে সর্বোচ্চ ১২ মাসের ০% ইন্টারেস্টে ইএমআই অফার।

বাজারে ‘অনার ২০০ এবং অনার ২০০ প্রো’ এর ফার্স্ট সেল শুরু হবে আগামী ১৫ আগস্ট। যারা প্রফেশনাল ফটোগ্রাফি পছন্দ করেন তাদের জন্য অনার ২০০ সিরিজের নতুন এই দুইটি ডিভাইস দুর্দান্ত। কেননা এই ডিভাইসগুলোতে থাকবে আইকনিক স্টুডিও হারকোর্ট পোট্রেট ফিচার। যে ফিচার ব্যবহারে স্মার্টফোন ব্যবহারকারীরা প্রিমিয়াম পোর্ট্রেট শ্যুটের অভিজ্ঞতার পাশাপাশি অসাধারণ ভিডিওগ্রাফি করেও স্বাচ্ছন্দ্যবোধ করবেন।

‘অনার ২০০ এবং অনার ২০০ প্রো’ এর প্রি-বুকিং মাত্র ৫০০০ টাকা ও প্রতিমাসে ৬৬৬৬ টাকা কিস্তি দিয়ে নির্দিষ্ট ব্যাংকের কার্ডে কিনতে পারবেন (শর্ত প্রযোজ্য)। আর প্রি-বুকিংয়ে গিফট এবং অফার হিসেবে অনার ২০০ এর সাথে থাকছে অনার এয়ারবাড এক্স ৫ অথবা অনার চয়েস ওয়াচ। অনার ২০০ প্রো তে থাকছে ৫ হাজার টাকা ক্যাশব্যাক সঙ্গে অনার ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জার। এছাড়া আরো থাকছে ১ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি, ৬ মাসের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি, সর্বোচ্চ ১২ মাসের ০% ইএমআই সুবিধা, এক্সচেঞ্জ অ্যান্ড গেট ক্যাশব্যাক অফার (শর্ত প্রযোজ্য)।

বাজারে আসতে যাওয়া অনার ২০০ প্রো মডেলে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলিউশন যুক্ত কোয়াড-কার্ভ ওলেড প্যানেল থাকবে। ২৪ জিবি (১২ জিবি ডেডিকেটেড + ১২ জিবি টার্বো) পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি অনবোর্ড স্টোরেজ। ফটোগ্রাফির জন্য অনার ২০০ প্রো স্মার্টফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপের মধ্যে রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) সাপোর্টসহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি অমনিভিশন এইচ৯০০০ সেন্সর, ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। ফোনের ডিসপ্লের উপর থাকবে ৫০ এবং ২ মেগাপিক্সেলের ডুয়াল ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটির ওজন হবে মাত্র ১৯৯ গ্রাম।

এছাড়াও এই স্মার্টফোনে থাকবে নতুন প্রযুক্তির সিলিকন-কার্বন ৫২০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট সাথে ৬৬ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। থাকবে ডুয়াল সিমের সাপোর্ট এবং ৫জি কানেক্টিভিটি। অ্যান্ড্রয়েড ১৪ বেসড ম্যাজিক ওএস ৮.০- এর সাহায্যে পরিচালিত হবে অনারের নতুন এই স্মার্টফোন।

এছাড়া অনার ২০০ সিরিজের অন্য আরেকটি ডিভাইস অনার ২০০ স্মার্টফোনটিতে থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর। ওএলইডি ফুল-এইচডি+ স্ক্রিন। ২৪ জিবি (১২ জিবি ডেডিকেটেড + ১২ জিবি টার্বো) পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি অনবোর্ড স্টোরেজ থাকছে এই স্মার্টফোনে। আরোও থাকছে ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। ৫২০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টসহ ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি