শনিবার, আগস্ট ২২, ২০২৬
32 C
Dhaka

গিগাবাইট নিয়ে এলো অরাস এলিট সিরিজের পাওয়ার সাপ্লাই

নতুন অরাস এলিট সিরিজ পাওয়ার সাপ্লাই নিয়ে আসার ঘোষণা দিয়েছে প্রিমিয়াম গেমিং হার্ডওয়্যারের ক্ষেত্রে বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় উৎপাদক প্রতিষ্ঠান গিগাবাইট টেকনোলজি কোম্পানি লিমিটেড। বাংলাদেশের পেশাজীবী গেমারদের জন্য আরও বেশি স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এতে ব্যবহার করা হয়েছে ১২০ মিলিমিটার ফ্লুইড ডায়নামিক বেয়ারিং (এফডিবি) স্মার্ট সাইলেন্ট ফ্যান ও অরাস ইউনিক ম্যাগনেটিক প্লেট। এই সিরিজের নজরকারা পণ্যগুলো ব্যবহারকারীর জন্য অনবদ্য পারফরম্যান্সের নিশ্চয়তা দিচ্ছে।

মডেলগুলো হলো-অরাস এলিট পি১০০০ডব্লিউ৮০+ প্লাটিনাম মডুলার পিসিআইই ৫.০ (ব্লাক), অরাস এলিট পি৮৫০ডব্লিউ৮০+ প্লাটিনাম মডুলার পিসিআইই ৫.০ (ব্লাক), অরাস এলিট পি১০০০ডব্লিউ৮০+ প্লাটিনাম মডুলার পিসিআইই ৫.০ আইসিই (হোয়াইট)অরাস এলিট পি১০০০ডব্লিউ৮০+ প্লাটিনাম মডুলার পিসিআইই ৫.০ আইসিই (হোয়াইট)।

অরাস এলিট সিরিজটি সর্বাধুনিক গ্রাফিক্স কার্ড সহজে পরিচালনা করার জন্য তৈরি করা হয়েছে। এগুলো ইনটেল এটিএক্স ৩.০ ও পিসিএলই জেন ৫.০ স্ট্যান্ডার্ডসে ব্যবহার করা যাবে। ফলে, জিপিইউয়ের চেয়ে ৩ গুণ ও সামগ্রিকের দ্বিগুণ বিদ্যুৎ পরিবহন সক্ষম হবে এই সিরিজের পাওয়ার সাপ্লাই। কেবল একটি ১৬ পিনের ক্যাবলের মাধ্যমে পিসিএলই জেন ৫.০ গ্রাফিক্স কার্ডে সরাসরি বিদ্যুৎ পরিবহন করতে পারবে এই অরাস এলিট পাওয়ার সাপ্লাই। ৬০০ ওয়াট পর্যন্ত বিদ্যুতে কাজ করতে সক্ষম এই একক পিসিএলই জেন ৫.০ ১৬ পিনের ক্যাবলটি। এতে করে এখন গ্রাফিক্স কার্ড ইনস্টল করা হবে আরও বেশি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যদায়ক। ফলে, একদিকে যেমন বাতাসের প্রবাহ (এয়ারফ্লো) অবাধ হবে, অন্যদিকে তেমনি নান্দনিকতাও বজায় থাকবে।

গিগাবাইটের বিশেষজ্ঞরা পাওয়ার সাপ্লাইয়ের আকার ১৪০ মিলিমিটার পর্যন্ত ছোট করে আনতে সক্ষম হয়েছেন। তারা এই সিরিজটিতে হাই-পারফরম্যান্স ফ্লুইড ডাউনামিক বেয়ারিং (এফডিবি) ফ্যান ব্যবহার করেছেন। যেখানে কার্যকরভাবে নয়েজ (আওয়াজ) কমিয়ে আনতে ও ফ্যানের ব্যবহারকাল (লাইফস্প্যান) বৃদ্ধি করতে অয়েল ফিল্ম শক অ্যাবজর্পশন টেকনোলজি ব্যবহার করা হয়েছে।

পাশাপাশি, পাওয়ার ডিটেকশনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে গতি কম-বেশি করে নিবে এই ফ্যান। একইসাথে, কাজ না করলে বা লো-লোডের সময় নিজেনিজেই বন্ধ হতে সক্ষম এই ফ্যান।

ব্যবহারকারীর প্রয়োজনকে প্রাধান্য দিয়ে পাওয়ার সাপ্লাইয়ের বিভিন্ন দিকে অরাস ম্যাগনেটিক প্লেট স্থাপন করা হয়েছে। এতে রয়েছে ৮০ প্লাস প্লাটিনাম, যা ৯২ শতাংশ পর্যন্ত এফিসিয়েন্সি (কার্যক্ষমতা) রেটিং অর্জন করেছে। এই উচ্চ-কার্যক্ষমতার কারণে জ্বালানি রূপান্তরে ক্ষয়ের হার কমে আসবে, বর্জ্য তাপ উৎপাদনের পরিমাণ কমবে এবং বিদ্যুৎবিল কমে আসবে। এতে কার্যকারিতা, স্থিতিশীলতা ও স্থায়িত্বকাল অনবদ্যভাবে বাড়াতে শতভাগ উচ্চমানসম্পন্ন জাপানি ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। ওয়ার্কলোড ও তাপমাত্রা অনেক বেশি বেড়ে গেলেও সমানভাবে কার্যকর থাকবে এই ক্যাপাসিটর। পাশাপাশি এতে ব্যাপকহারে সুরক্ষিত সার্কিট ব্যবহার করা হয়েছে।

গিগাবাইটের নতুন এই অরাস এলিট সিরিজ পাওয়ার সাপ্লাইয়ে ৮৫০ ওয়াট ও ১,০০০ ওয়াট দুইটি অপশন রয়েছে। এই দুটিই নিজের পছন্দ অনুযায়ী সাদা বা কালো, দুইটি রঙে নেয়ার সুযোগ রয়েছে। নেক্সট-জেনারেশন গ্রাফিক্স কার্ডের উপযোগী এই পাওয়ার সাপ্লাইগুলোর কেবল পারফরম্যান্সই অনবদ্য নয়; একইসাথে, এগুলো দীর্ঘস্থায়ী নিরাপত্তা ও স্থায়িত্বও নিশ্চিত করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

আইসিটি একাডেমি করতে ঢাবি ও হুয়াওয়ের চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট (সিআইডিইউ) একটি...

টিএমজিবি ও রশিয়ান হাউসের পরিচালকের মধ্যে সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে প্রযুক্তি সাংবাদিকতা ও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি