রবিবার, আগস্ট ৯, ২০২৬
29.3 C
Dhaka

দেশে অনারের এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন এক্স৬ডি ফাইভ-জি উন্মোচন করেছে বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। সাশ্রয়ী দামে দ্রুতগতির ইন্টারনেট সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক্স সিরিজের এই প্রথম ফাইভ-জি সুবিধাসম্পন্ন ফোনটি আনা হয়েছে। ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৯৯৯ টাকা।

ফোনটিতে রয়েছে ৫২৬০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেবে। চার বছরের অ্যান্টি-এজিং প্রযুক্তি থাকায় দীর্ঘদিন ব্যবহারের পরও ব্যাটারির কর্মক্ষমতা অক্ষুন্ন থাকবে।

ফাইভ-জি নেটওয়ার্কে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার ও নিরবচ্ছিন্ন ভিডিও দেখার সুবিধা নিশ্চিত করতে এক্স৬ডি ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর। ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি সংরক্ষণ সুবিধা রয়েছে ফোনটিতে। র‍্যাম টার্বো প্রযুক্তির মাধ্যমে এটি বাড়িয়ে মোট ৮ জিবি পর্যন্ত ব্যবহার করা যাবে। পাশাপাশি অতিরিক্ত মেমোরির জন্য রাখা হয়েছে আলাদা মাইক্রো এসডি কার্ড স্লট, যেখানে সর্বোচ্চ ১ টেরাবাইট পর্যন্ত কার্ড ব্যবহার করা যাবে।

স্পষ্ট ও নিখুঁত ছবি ধারণের জন্য ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ক্লিয়ার প্রধান ক্যামেরা যুক্ত করা হয়েছে এতে। ম্যাজিক ওএস ১০ অপারেটিং সিস্টেমে চলবে ফোনটি, যা অ্যান্ড্রয়েড ১৬–এর ওপর ভিত্তি করে তৈরি।

এ প্রসঙ্গে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও “এই ফোনের মাধ্যমে দেশের সাধারণ মানুষের কাছে ফাইভ-জি প্রযুক্তি আরও সহজলভ্য করতে চাই আমরা। একই সঙ্গে দীর্ঘস্থায়ী ব্যাটারির সুবিধা যুক্ত করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা দীর্ঘ সময় নির্বিঘ্নে আধুনিক প্রযুক্তির সুবিধা নিতে পারেন,” বলেন অনারের বাংলাদেশ প্রধান ল্যাং গুও।

ওশান সায়ান ও মিডনাইট ব্ল্যাক -এই দুটি রঙে পাওয়া যাচ্ছে ফোনটি। দেশের সব অনুমোদিত অনার বিক্রয়কেন্দ্রে এখন এটি পাওয়া যাচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সর্বশেষ

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট

টেকভিশন২৪ ডেস্ক: এআইচালিত গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো তাদের নতুন...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি