শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
23 C
Dhaka

পিক্সেল ৯ সিরিজের নতুন লাইনআপ প্রকাশ করলো গুগল

টেকভিশন২৪ ডেস্ক : মাসখানেক পরেই বাজারে আসতে যাচ্ছে অ্যাপলের আইফোনের নতুন মডেল। তবে তার আগেই পিক্সেল নাইন সিরিজের নতুন লাইনআপ প্রকাশ করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল।

মঙ্গলবার (১৩ আগস্ট) ক্যালিফোর্নিয়ার মাউনন্টেইন ভিউয়ে পিক্সেল নাইনের নতুন লাইনআপ প্রকাশ করে গুগল। এবারের সিরিজে থাকছে পিক্সেল নাইন, নাইন প্রো, প্রো এক্সএল ভ্যারিয়েন্ট। মিলবে ফোল্ডিং ফিচার সম্বলিত প্রো ভার্সনও।

বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ক্যামেরা ফিচার রয়েছে মোবাইলটিতে। এআইয়ের সাহায্যে করা যাবে ছবির ব্যাকগ্রাউন্ডের কারসাজিও। আমূল পরিবর্তন আনা হয়েছে ক্যামেরা সেটাপেও। ফ্রন্ট ক্যামেরায় ৪২ মেগাপিক্সেলের পাশাপাশি আল্ট্রাওয়াইড লেন্সেও রয়েছে বিস্তর তফাত। ১২ মেগাপিক্সেলের বদলে এবার ৪৮ মেগাপিক্সেলে রূপান্তরিত করা হয়েছে লেন্সটিকে।

চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বিতা করতে বিশেষ বিশেষ আরও ফিচার এড করা হয়েছে গুগলের এআই চ্যাটবট জেমিনি’তে। যুক্ত করা হয়েছে লাইভ কনভারসেশন মোড। পিক্সেল নাইনের ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে সুপার একচুয়া ডিসপ্লে। আগের সংস্করণগুলোর চেয়েও যা ৩৫ শতাংশ বেশি উজ্জ্বল। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে- পিক্সেল-অনলি ফিচার।

হার্ডওয়্যার-সফটওয়্যার ছাড়াও, লুকিংয়ে বেশ পরিবর্তনও আনা হয়েছে এবারের পিক্সেল সিরিজে। যার স্থায়িত্ব পিক্সেল ৮ এর চেয়েও দ্বিগুণ। এর পাশাপাশি, আগের সংস্করণগুলোর চেয়ে পাওয়া যাবে ২০ শতাংশ বেশি ব্যাটারি লাইফ।

উল্লেখ্য, পিক্সেল নাইন সিরিজের বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৭৯৯ ডলার। আগস্টের ২২ তারিখ থেকে বাজারে পাওয়া যাবে ফোনগুলো। যদিও, এর ফোল্ডিং ভার্সন বাজারে আসবে চলতি বছরের সেপ্টেম্বরে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

২০২৭ সালে সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা

টেকভিশন২৪ ডেস্ক: আগামী বছর বহুল আলোচিত ও ব্যতিক্রমী বৈদ্যুতিক...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

৬৩০ কোটি ডলার চুরির পর বাইন্যান্স ছাড়ছেন সিএফও

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সের প্রধান...

সর্বশেষ

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

জেমিনি অ্যাপ ও সার্চে যুক্ত হলো জেমিনি ৪ কার্বন

টেকভিশন২৪ ডেস্ক: গুগল তাদের নতুন এআই মডেল ‘জেমিনি ৪...

জেনসেন হুয়াংয়ের বিদায়: এনভিডিয়ার প্রতিদ্বন্দ্বীরা কি ফায়দা লুটতে পারবে?

টেকভিশন২৪ ডেস্ক: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বিপ্লবের অন্যতম চালিকাশক্তি...

এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়লেন জেনসেন হুয়াং

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির বাজারে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে...

মাইক্রোসফট ৩৬৫ সেবা বিঘ্নিত: এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি আউটলুক ও টিমসের কার্যক্রম

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য এখনো পুরোপুরি সচল হয়নি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি