শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
23 C
Dhaka

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত ‘আলফা স্টোর’ চালু করেছে অনার। দেশের প্রথম এ আলফা স্টোরে অনারের সর্বাধুনিক প্রযুক্তিপণ্য, স্মার্ট ডিভাইস ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–চালিত স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য পাওয়া যাবে।

যমুনা ফিউচার পার্কের চতুর্থ তলায় অবস্থিত এ ‘আলফা স্টোরটি সাজানো হয়েছে একটি ‘এআই স্মার্ট লিভিং ইনোভেশন হাব’ হিসেবে। এখানে গ্রাহকেরা দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে অনারের ডিভাইসগুলো কীভাবে নিজেদের মধ্যে সমন্বয় করে কাজ করে, তা সরাসরি দেখার ও ব্যবহারের অভিজ্ঞতা নিতে পারবেন।

অনারের ‘আলফা প্ল্যান’-এর গুরুত্বপূর্ণ অংশ এ আলফা স্টোরে ব্র্যান্ডটির এআই–চালিত ডিভাইস ইকোসিস্টেমের ধারণার বাস্তব চিত্র গ্রাহকদের সামনে তুলে ধরা হয়। ২০২৫ সালের সেপ্টেম্বরে চীনের শেনজেনে প্রথমবারের মতো এ ধারণা নিয়ে আলফা স্টোর চালু করে অনার। বাংলাদেশে চালু হওয়া স্টোরটি চীনের বাইরে অনারের তৃতীয় আলফা স্টোর।

উদ্বোধনী অনুষ্ঠানে অনারের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের রিটেইল হেড লিউ পেই হেইলি, কান্ট্রি ডিরেক্টর লাং গুও, হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন এবং ডিরেক্টর ও হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং সৈয়দ মো. বদরুল আরেফিন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে লিউ পেই হেইলি বলেন, “বাংলাদেশে আলফা স্টোর চালু করা অনারের জন্য গর্বের একটি মুহূর্ত। চীনের বাইরে এটি আমাদের তৃতীয় আলফা স্টোর। নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি বাংলাদেশের মানুষের আগ্রহ রয়েছে। তাই এই নতুন অভিজ্ঞতা তাঁদের কাছে নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। আলফা স্টোরের মাধ্যমে আমরা চাই, মানুষ আমাদের পণ্যগুলোকে আলাদা ডিভাইস হিসেবে নয়, একটি ইকোসিস্টেমের অংশ হিসেবে ব্যবহার করুক। এতে তাঁদের দৈনন্দিন জীবন আরও সহজ ও উপভোগ্য হবে।”

অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর লাং গুও বলেন, “বাংলাদেশে নতুন এ রিটেইল অভিজ্ঞতা নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। ব্র্যান্ড হিসেবে অনার কত দূর এগিয়েছে, আলফা স্টোর তারই প্রতিফলন। এখানে অনারের সর্বাধুনিক উদ্ভাবনগুলো একসঙ্গে পাওয়া যাবে। এখানে এসে গ্রাহকেরা সরাসরি দেখতে পারবেন, অনারের ডিভাইসগুলো কীভাবে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে একসঙ্গে কাজ করে।”

স্টোরটিতে অনারের বিভিন্ন পণ্যের সমন্বয়ে তৈরি ইকোসিস্টেমের অভিজ্ঞতা নেওয়া যাবে। অনার কানেক্ট অনুষ্ঠানে এ ইকোসিস্টেমের ঘোষণা দেওয়া হয়েছিল। এসব পণ্য ও নতুন প্রযুক্তি পর্যায়ক্রমে দেশের বাজারে আনা হবে।

বিভিন্ন স্মার্টফোনের পাশাপাশি আলফা স্টোরে রয়েছে অনারের নতুন রোবট ফোন ও ম্যাজিক ভি৬ ফোল্ডেবল ফোন, ট্যাবলেট, ল্যাপটপ, এবং টিভি। এআইওটি পণ্যের মধ্যে রয়েছে ইয়ারবাডস, ক্লিপ, হেডফোন ও স্মার্টওয়াচ।

উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দেশের জনপ্রিয় শিল্পী জেফার ও মাহতিম সাকিব। অনুষ্ঠানে অনারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাইফ হাসানও উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

২০২৭ সালে সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা

টেকভিশন২৪ ডেস্ক: আগামী বছর বহুল আলোচিত ও ব্যতিক্রমী বৈদ্যুতিক...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

৬৩০ কোটি ডলার চুরির পর বাইন্যান্স ছাড়ছেন সিএফও

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সের প্রধান...

সর্বশেষ

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

জেমিনি অ্যাপ ও সার্চে যুক্ত হলো জেমিনি ৪ কার্বন

টেকভিশন২৪ ডেস্ক: গুগল তাদের নতুন এআই মডেল ‘জেমিনি ৪...

জেনসেন হুয়াংয়ের বিদায়: এনভিডিয়ার প্রতিদ্বন্দ্বীরা কি ফায়দা লুটতে পারবে?

টেকভিশন২৪ ডেস্ক: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বিপ্লবের অন্যতম চালিকাশক্তি...

এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়লেন জেনসেন হুয়াং

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির বাজারে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে...

মাইক্রোসফট ৩৬৫ সেবা বিঘ্নিত: এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি আউটলুক ও টিমসের কার্যক্রম

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য এখনো পুরোপুরি সচল হয়নি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি