রবিবার, জুলাই ৫, ২০২৬
26.1 C
Dhaka

স্টেট অব আইডেন্টিটি সিকিউরিটি ২০২৬ রিপোর্ট প্রকাশ; এআই এজেন্টের কারণে ঝুঁকি বাড়ছে

টেকভিশন২৪ ডেস্ক: সাইবার প্রতিষ্ঠান সফোস সম্প্রতি ২০২৬ সালের স্টেট অব আইডেন্টিটি সিকিউরিটি প্রতিবেদন প্রকাশ করেছে। মোট ১৭টি দেশের ৫,০০০ আইটি ও সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞের উপর জরিপ এই প্রতিবেদনে উঠে এসেছে।

এই জরিপে দেখা যায়, ৭১% প্রতিষ্ঠান গত বছরে অন্তত একবার আইডেন্টিটি- ব্রিচ বা হামলার শিকার হয়েছে, যেখানে প্রতি প্রতিষ্ঠানে গড়ে তিনটি করে সাইবার হামলা হয়েছে। প্রায় ৫% প্রতিষ্ঠান ছয় বা তার বেশি ব্রিচের কথা জানিয়েছে, যা বারবার আক্রান্ত হওয়ার বড় ইঙ্গিত দেয়। এতে দেখা যায়,  মূলত ৪৩% ঘটনা ঘটেছে কর্মীদের ভুলের কারণে। অন্যদিকে, ৪১% ঘটনার ক্ষেত্রে রয়েছে দুর্বল নন-হিউম্যান আইডেন্টিটি  ব্যবস্থাপনা। সেইসাথে এআই এজেন্টের দ্রুত বিস্তার নিরাপত্তাকে আরও জটিল করে তুলছে।

র‍্যানসমওয়্যার হামলায় দুই-তৃতীয়াংশ, অর্থাৎ ৬৭% ঘটনায় দেখা যায় আইডেন্টিটির তথ্য ব্যবহার করে র‍্যানসমওয়্যার অ্যাক্সেস পাচ্ছে। সফোসের গবেষণায় গত এক বছরে ধারাবাহিকভাবে এটি উঠে আসছে। আর্থিক ক্ষতির দিক থেকে দেখা গেছে যে, তথ্য পুন্রুধারে গড়ে খরচ ১.৬৪ মিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছেছে এবং ৭৩% ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ২৫০,০০০ ডলারের বেশি খরচ করেছে।

এই রিপোর্টে আরও দেখা যায়, ১০% প্রতিষ্ঠান আইডেন্টিটি-সম্পর্কিত ব্রিচের শিকার হয়েছে, যেখানে প্রধানত তথ্য চুরি, র‍্যানসমওয়্যার আক্রমণ এবং আর্থিক ক্ষতি হয়েছে। সাইবার হামলা শনাক্তকরনে ঘাটতি এখনও বড় একটি সমস্যা। আরও দেখা যায়, জটিল কাঠামো এবং সরকারি খাতে ব্রিচ বা হামলার হার সবচেয়ে বেশি, এবং যেসব প্রতিষ্ঠান কমপ্লায়েন্স বা নিয়মকানুন প্রয়োগে সমস্যায় আছে তারা আরও বেশি ঝুঁকির মধ্যে থাকে। -প্রেস বিজ্ঞপ্তি

এই সপ্তাহের জনপ্রিয়

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ডটবিডি ডোমেইনের অনুমোদিত রিসেলার আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ডোমেইন নিবন্ধন সেবায় যুক্ত হয়েছে ইন্টারনেট...

বাধ্যতামূলক হলো ‘বাংলা কিউআর’ ব্যবহার

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ডিজিটাল লেনদেন আরও সহজ, নিরাপদ ও...

ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য ফোরজি ও ফাইভজি স্মার্টফোন কেনাকে...

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

সর্বশেষ

পোশাকশ্রমিকদের ডিজিটাল সেবায় গ্রামীণফোন ও আপন বাজারের যৌথ উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: একটি উদ্ভাবনী রিটেল ডিসট্রিবিউশন মডেলের মাধ্যমে বাংলাদেশের...

এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনা

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে...

টেকনোর দাম কমায় স্মার্টফোন বাজারে নতুন গতি

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান বিশ্বে সেমিকন্ডাক্টর ও মেমোরি চিপের দাম...

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: ব্যাক-টু-ব্যাক অফিস মিটিং, ব্যস্ত ডেডলাইনের চাপ, ক্লায়েন্ট...

ডিসেম্বরে ঢাকায় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: দেশি-বিদেশি ব্র্যান্ড ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মানসম্মত পণ্য...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি