মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
29 C
Dhaka

পাওয়ার অ্যান্ড লাইটিং এক্সপোতে ভবিষ্যতের বিদ্যুৎ প্রযুক্তি প্রদর্শন এনার্জিপ্যাকের

টেকভিশন২৪ ডেস্ক: সদ্যসমাপ্ত বাংলাদেশ পাওয়ার অ্যান্ড লাইটিং এক্সপো (বিপিএলএক্স) ২০২৬-এ নিজেদের সর্বাধুনিক বিদ্যুৎ-প্রযুক্তি পণ্য প্রদর্শন করেছে দেশের শীর্ষস্থানীয় বিদ্যুৎ প্রকৌশল প্রতিষ্ঠান এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত এই প্রদর্শনীতে দেশের জ্বালানি খাতের ভবিষ্যৎ নিয়ে আলোচনা ও বিশ্লেষণ করেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকেরা।

‘পাওয়ারিং দ্য ফিউচার অব বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে সাজানো হয়েছিলো এনার্জিপ্যাকের প্যাভিলিয়ন। এ প্যাভিলিয়ন ঘুরে নির্ভরযোগ্য, দক্ষ ও আধুনিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার বিভিন্ন বাস্তবসম্মত সমাধান সম্পর্কে ধারণা পান শিল্পখাতের বিশেষজ্ঞ, ব্যবসা খাতের নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ ও নীতিনির্ধারকেরা।

প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ছিল এনার্জিপ্যাকের নতুন প্রজন্মের ট্রান্সফরমার। এর মধ্যে ছিল পাওয়ার ট্রান্সফরমার, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, কাস্ট রেজিন ট্রান্সফরমারসহ বিভিন্ন বিশেষায়িত সমাধান। এসব উন্নত প্রযুক্তি ৩৩ কেভি থেকে ৪০০ কেভি পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থায় উচ্চ দক্ষতা, কম ক্ষয় এবং বাড়তি নির্ভরযোগ্যতা নিশ্চিত করে। ফলে দেশের বিদ্যুৎ অবকাঠামো উন্নয়নে এগুলো সহায়ক ভূমিকা রাখবে।

এর পাশাপাশি পরিবেশবান্ধব বিদ্যুৎ সমাধান ও স্মার্ট প্রযুক্তিও তুলে ধরে এনার্জিপ্যাক। বিদ্যুৎ সাশ্রয় এবং পরিবেশ সুরক্ষাকে গুরুত্ব দিয়ে এসব প্রযুক্তি উন্নয়ন করা হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

প্যাভিলিয়নে এনার্জিপ্যাকের সমন্বিত বিদ্যুৎ প্রকৌশল সক্ষমতাও তুলে ধরা হয়। দর্শনার্থীরা সাবস্টেশন নির্মাণে টার্নকি সমাধান, সুইচগিয়ার, প্যানেল এবং বিভিন্ন ভোল্টেজ রেঞ্জে বাস্তবায়িত প্রকল্পভিত্তিক প্রকৌশল সেবা সম্পর্কে ধারণা নেন।

এ ছাড়া এনার্জিপ্যাকের প্রকৌশলী ও বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগও পান দর্শনার্থীরা। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণসহ শিল্প ও বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রয়োজনভিত্তিক সমাধান নিয়ে সেখানে আলোচনা হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

বিকাশে সাত হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান...

নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের তাগিদ আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

সর্বশেষ

আইইবির ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচনে দুই পদে জয় পেলেন শারমিন খান ঊর্মি

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত...

৩৬০ ডিগ্রি ডিজাইন ও এআই পারফরম্যান্সে নতুন আইডিয়াপ্যাড বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে ইন্টেল প্যান্থারলেক কোর আলট্রা ৫ সিরিজ-৩...

আবারও আসছে পাঠাও ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: এক্সাইটিং অফারস, রিওয়ার্ডস, গেইমস আর দারুণ সব...

দেশের ৯ শহরে শেষ হলো নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ পর্বের...

বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ওয়াহিদ-উজ-জামান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি