বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
33.9 C
Dhaka

ব্র্যাক ইউনিভার্সিটি ফুটসালে চ্যাম্পিয়ন বিজিএমইএ ইউনিভার্সিটি

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘কিকফেস্ট-২০২৬’ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতার শিরোপা জিতেছে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)। বুধবার, ৬ মে ২০২৬ টুর্নামেন্টের উত্তেজনার ফাইনালে বিইউএফটি টাইব্রেকারে ৩-১ গোলে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশকে (ডব্লিউইউবি) হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট জিতে নিয়েছে।

শুরু থেকেই জমে উঠেছিল ফাইনাল ম্যাচটি। গোলের জন্য মরিয়া দুদলই আক্রমণে ঝড় বইয়ে দেয়। তবে রক্ষণভাগের দৃঢ়তায় গোলের দেখা পায় কোনো দলই। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। বিইউএফটি এর গোলরক্ষক মশিউরের অসামান্য নৈপুণ্যে জয় নিশ্চিত করে বিইউএফটি।

চ্যাম্পিয়ন দল হিসেবে ৫০ হাজার টাকা জিতেছে বিইউএফটি। অন্যদিকে রানারআপ ডব্লিউইউবি পেয়েছে ৩০ হাজার টাকা। বিইউএফটির রেজাউল ইসলাম হিরো টুর্নামেন্টের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ নির্বাচিত হন এবং পেয়েছেন ৫ হাজার টাকা। এছাড়া বিইউএফটির মশিউর রহমান সেরা গোলরক্ষক ও ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন। ডব্লিউইউবির আবদুল কাদের পাভেল হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা।

ব্র্যাক ইউনিভার্সিটির আসন্ন ২৫ বছরপূর্তি উপলক্ষে ব্র্যাক ইউনিভার্সিটি স্পোর্টস অ্যান্ড ফিটনেস এবং ব্র্যাক ইউনিভার্সিটি ফুটবল ক্লাব যৌথভাবে দুই দিনব্যাপী এই আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল টুর্নামেন্টের আয়োজন করে। ৫ ও ৬ মে অনুষ্ঠিত প্রতিযোগিতায় দেশের ১২টি শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশ নেয়।

প্রাথমিক রাউন্ড শেষে শেষ আটে জায়গা করে নেয় ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (ইডব্লিউইউ), বিইউএফটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং ডব্লিউইউবি। সেরা আটের লড়াই শেষে সেমিফাইনাল নিশ্চিত করে পরে বিইউএফটি, আইইউটি, ডিআইইউ ও ডব্লিউইউবি।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি), এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী, রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, হেড অব স্টুডেন্ট লাইফ তাহসিনা রহমান, এসএমসি এন্টারপ্রাইজের হেড অব ফাইন্যান্স মোহাম্মদ তানভীর হোসেন এবং হাঙ্কারের সিইও ও প্রতিষ্ঠাতা শের এ মোহাম্মদ তাবিব।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

সর্বশেষ

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি