সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
35 C
Dhaka

বাংলালিংক ও সিম্ফনি আনলো ফোরজি ও ভিওএলটিই ফোন

টেকভিশন২৪ ডেস্ক: সাশ্রয়ী মূল্যে ফোরজি সুবিধাকে আরও সহজলভ্য করতে ক্যাম্পেইন নিয়ে এসেছে বাংলালিংক ও সিম্ফনি। ‘আমার প্রথম ফোরজি ফোন’ শীর্ষক এ ক্যাম্পেইনের মাধ্যমে দেশজুড়ে সবার জন্য দ্রুতগতির নির্ভরযোগ্য ইন্টারনেট নিশ্চিতে নিয়ে এসেছে সিম্ফনি ইভো ১০ ফোরজি ফোন সাশ্রয়ী মূল্যের এ ফোন কেনার সাথে বাংলালিংকের ফ্রি ইন্টারনেট প্যাকও উপভোগ করবেন ক্রেতারা।

সম্প্রতি, চালু হওয়া এ ক্যাম্পেইনের মাধ্যমে দেশজুড়ে ডিজিটাল বিভাজন দূর করতেও ভূমিকা রাখছে বাংলালিংক ও সিম্ফনি।

সকলের জন্য কম খরচে দ্রুত গতির ইন্টারনেট ও স্পষ্ট কল নিশ্চিত করবে সিম্ফনি ইভো ১০ ফোরজি ফোন যা ক্রেতারা কিনতে পারবেন মাত্র ২,২৫০ টাকায়। ক্যাম্পেইন চলাকালে, ফোনটি কিনলে বাংলালিংকের পক্ষ থেকে থাকছে বিনামূল্যে ছয় মাসের জন্য ৯ জিবি ইন্টারনেট (৬ জিবি নিয়মিত ফোরজি ইন্টারনেট ও ৩ জিবি ইন্টারনেট টফি ব্রাউজ করার জন্য)। সিম্ফনি ইভো ১০ ব্যবহারকারীরা ফেসবুক, ইউটিউব, টিকটক ও অপেরা মিনিসহ বিভিন্ন অ্যাপে উপভোগ করতে পারবেন

প্রথম মাসে ৪ জিবি ডেটা (১ জিবি ফোরজি ডেটা এবং ৩ জিবি টফি ডেটা) পেতে ডায়াল করতে হবে *১২১*৭০১#। পরবর্তী পাঁচ মাসের জন্য প্রতি মাসে ১ জিবি করে ফোরজি ডেটা পেতে ডায়াল করতে হবে *১২১*৭০২#। ডিজিটাল জগতে ব্যবহারকারীদের বিচরণকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক করবে এ অফার। বাংলালিংকের নতুন ও পুরানো সকল গ্রাহকই ক্যাম্পেইনের এ আকর্ষণীয় অফার উপভোগ করতে পারবেন।

এ ক্যাম্পেইন নিয়ে বাংলালিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদি আল আমিন বলেন, “দেশের সকল পর্যায়ে ডিজিটাল অন্তর্ভুক্তি বৃদ্ধির লক্ষ্যে সিম্ফনির সাথে অংশীদারিত্বে মাধ্যমে গ্রাহকদের জন্য সাশ্রয়ী ফোরজি ডিভাইস নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। যোগাযোগ অভিজ্ঞতা উন্নত করার পাশাপাশি সার্বিক প্রযুক্তিগত উন্নয়ন নিশ্চিতে মানসম্পন্ন সেবা ও নির্ভরযোগ্য ডিভাইস সুলভ মূল্যে প্রদান করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যার ধারাবাহিকতায়, প্রথমবারের মতো ফোন ব্যবহারকার করবেন, এমন ক্রেতাদের অগ্রাধিকার দিয়ে আমরা এ ক্যাম্পেইনটি চালু করেছি।”

সিম্ফনির ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ বলেন, “দুর্দান্ত এ ক্যাম্পেইনে বাংলালিংকের সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত। এ উদ্যোগের মাধ্যমে আমাদের ইভো ১০ ডিভাইস ও বাংলালিংকের সেরা নেটওয়ার্ক দেশের সকল মানুষের কাছে পৌঁছে যাবে বলে আমরা প্রত্যাশা করছি।”

স্টকে থাকা সাপেক্ষে সকল বাংলালিংক স্টোর, পার্টনার আউটলেট ও দেশব্যাপী সকল ওপেন চ্যানেলে পাওয়া যাবে সিম্ফনি ইভো ১০ হ্যান্ডসেটটি। এই ফোরজি ও ভিওএলটিই সমর্থিত ডিভাইসটিতে রয়েছে ২.৪-ইঞ্চি ডিসপ্লে, ৪৮ এমবি র‍্যাম ও ১২৮ এমবি রম, যা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। সাথে আরও আছে ১৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও ফ্ল্যাশসহ ডিজিটাল ক্যামেরা। ফোনটিতে ২০০০ টি কনট্যাক্ট সেভ করা যাবে। পাশাপাশি ফেসবুক, ইউটিউব, অপেরা মিনি এবং টিকটকের মতো জনপ্রিয় অ্যাপগুলো নির্বিঘ্নে চালানো যাবে ফোনটিতে।

অন্য কোনো ডিভাইস ক্যাম্পেইনে অংশগ্রহণকারী গ্রাহকরা তাদের বর্তমান অফার শেষ হওয়ার পরই এ অফারটি উপভোগ করতে পারবেন। অফারে আওতাভুক্ত গ্রাকহকেরা ৪৮ ঘণ্টার মধ্যে তাদের বোনাস ডেটা পেয়ে যাবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

সর্বশেষ

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি