বুধবার, জুলাই ১৫, ২০২৬
28.2 C
Dhaka

গ্রামীণফোনের নতুন সিসিএও তানভীর মোহাম্মদ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বৃহত্তম টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোনের নতুন চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার (সিসিএও) হিসেবে নিয়োগ পেলেন তানভীর মোহাম্মদ, যিনি আগামী ১ নভেম্বর, ২০২৪ থেকে দায়িত্ব পালন করবেন। গ্রামীণফোনের ব্যবস্থাপনা দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি।

তানভীর মোহাম্মদ টেলিযোগাযোগ খাতে ২৫ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন একজন দক্ষ পেশাজীবী। তিনি গ্রামীণফোন ও টেলিনর গ্রুপের বিভিন্ন নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। ব্যবসায়িক পরিবেশের নানা আঙ্গিক, প্রযুক্তিগত সমন্বয়, নিয়ন্ত্রক কর্মকাঠামো, জলবায়ু ও টেকসই উদ্যোগ, একীভূতকরণ ও অধিগ্রহণ, ব্যবসায়িক উন্নয়ন ও অবকাঠামোগত বিষয়ে তানভীরের রয়েছে বিস্তৃত অভিজ্ঞতা।

এই পদে যোগদানের আগে তানভীর টেলিনর গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) এবং হেড অব এশিয়া ইন্টিগ্রেশন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে টেলিনর ইন্ডিয়ার চিফ অপারেটিং অফিসার (সিওও) এবং গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসারসহ (সিটিও) টেলিনরের অন্যান্য ব্যবসায়িক ইউনিটের নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

তানভীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়া ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর এবং ফ্রান্স ও সিঙ্গাপুরের ইনসিয়াড থেকে লিডারশিপ, এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট ও বিজনেসের ওপর বেশ কয়েকটি সম্মানজনক কোর্স সম্পন্ন করেছেন তিনি।

নতুন চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসারকে (সিসিএও) অভিনন্দন জানিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, “তানভীরকে পুনরায় গ্রামীণফোনে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। গ্রামীণফোনসহ টেলিনরের বিভিন্ন ব্যবসায়িক ইউনিটে ইতিপূর্বে নেতৃত্বস্থানীয় পদে কাজের অভিজ্ঞতা রয়েছে তানভীরের; সমৃদ্ধ স্থানীয় ও আন্তর্জাতিক অভিজ্ঞতা ও পারদর্শিতা নিয়ে এখানে আসছেন তিনি। তানভীরের ক্যারিয়ার যাত্রায় মেধাবীদের গড়ে তোলা, স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে তাদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেয়া এবং তাদের নেতৃত্বের পথ প্রসারিত করতে গ্রামীণফোনের চলমান প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে। টেলিযোগাযোগ খাতে তানভীরের বিশদ অভিজ্ঞতা এবং প্রমিত নেতৃত্ব আমাদের চলমান উদ্ভাবন ও অগ্রগতির যাত্রাকে আরও শক্তিশালী করেছে। সার্বিক ব্যবসায়িক পরিবেশ, প্রযুক্তিগত সমন্বয় এবং নিয়ন্ত্রক কর্মকাঠামো সম্পর্কে তার অভিজ্ঞতা ও কৌশলগত দৃষ্টিভঙ্গি আমাদের গ্রাহক ও অংশীজনদের জন্য মানসম্পন্ন সেবা প্রদানের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করতে এবং সংযোগের মাধ্যমে সমাজের ক্ষমতায়নে আমাদের লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে।”

গ্রামীণফোনে পুনরায় যোগ দিতে পেরে নিজেও সন্তুষ্টি প্রকাশ করেন তানভীর মোহাম্মদ । তিনি বলেন, “গ্রামীণফোনে ফিরে আসতে পেরে আমি অত্যন্ত খুশি ও গর্বিত। বিগত দশ বছর ধরে বিদেশে কাজ করলেও আমি সবসময় গ্রামীণফোনের সাফল্যের দিকে নজর রেখেছি এবং এর প্রতিটি অর্জনে গর্ববোধ করেছি। গ্রামীণফোন গড়েই উঠেছে বিজয়ী মনোভাব ও দৃঢ় মূল্যবোধের ওপর ভিত্তি করে, যেখানে তারুণ্যদীপ্ত কর্মীদল ও মেধাবী নেতৃত্ব মিলে আরও শক্তিশালী ও টেকসই ভবিষ্যত নির্মাণে কাজ করে যাচ্ছে। আমি এই অসাধারণ দলের অংশ হতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গ্রামীণফোন তথা সমাজের জন্য কাজ করতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।”

এই সপ্তাহের জনপ্রিয়

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি