বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
29 C
Dhaka

ওয়ালটনের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ বিপুল সংখ্যক সাধারণ শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে মঙ্গলবার (২৯ অক্টোবর, ২০২৪) রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে ওই সভা অনুষ্ঠিত হয়েছে।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম শামছুল আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম, পরিচালক এস এম নুরুল আলম রেজভী, এস এম রেজাউল আলম, এস এম মঞ্জুরুল আলম অভী ও তাহমিনা আফরোজ তান্না, স্বতন্ত্র পরিচালক শামসুল আলম মল্লিক, এফসিএ এবং অধ্যাপক এম সাদিকুল ইসলাম, পিএইচডি, এফসিএমএ।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা ও জিয়াউল আলম, এফসিএ, এসিএ (আইসিএইডব্লিউ), ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাজ্জাদ হোসেন, এনডিসি, পিএসসি, ও মো. আবু নাফিজ, এফসিএ, কোম্পানির সংবিধিবদ্ধ নিরীক্ষক এবং কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং কোম্পানীর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। ভার্চুয়াল মাধ্যমেও ওয়ালটনের বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ও কর্মকর্তাগণ উক্ত সভায় যুক্ত হন। সভা পরিচালনা করেন কোম্পানী সচিব মো. রফিকুল ইসলাম, এফসিএস।

সভায় স্বাগত বক্তব্যে ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম বলেন, বৈশ্বিক প্রতিক‚ল অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও ২০২৩-২৪ হিসাব বছরে ব্যবসা পরিচালনায় অসাধারণ সাফল্য অর্জন করেছে ওয়ালটন। উক্ত হিসাব বছরে উল্লেখযোগ্য পরিমাণ মুনাফা অর্জনের প্রেক্ষিতে প্রাতিষ্ঠানিক ও সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য আকর্ষণীয় লভ্যাংশ ঘোষণা করা সম্ভব হয়েছে। 

সভায় যোগদানপূর্বক বার্ষিক সাধারণ সভাকে সাফল্যমন্ডিত করায় এবং সহযোগিতা প্রদান করায় কোম্পানির শেয়ারহোল্ডার, স্টেকহোল্ডারসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম সভায় ২০২৩-২৪ হিসাব বছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের পাশাপাশি কোম্পানির আর্থিক সূচকের উন্নতি, ব্যবসায়িক অগ্রগতিসহ ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, ২০২৩-২৪ হিসাব বছর ওয়ালটনের জন্য এক মাইল ফলক হিসেবে বিবেচিত হবে। আলোচ্য বছরে প্রায় ১,৩৫৭ কোটি টাকা মুনাফা হয়েছে ওয়ালটনের। যা আগের বছরে ছিল প্রায় ৭৮৩ কোটি টাকা। কোম্পানির মুনাফার ব্যাপক উত্থানের প্রেক্ষিতে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়া হয়েছে। ভবিষ্যতে কোম্পানির মুনাফা আরও বৃদ্ধিপূর্বক আকর্ষণীয় লভ্যাংশ প্রদান করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় ২০২৩-২০২৪ অর্থবছরের আর্থিক হিসাব বিবরণী, নিরীক্ষা প্রতিবেদন, পরিচালকদের প্রতিবেদন, প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ এবং উদ্যোক্তা ও পরিচালকদের জন্য ২০০ শতাংশ নগদ লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

এছাড়াও, সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানির পরিচালকদের অবসর/পুনঃনিয়োগ এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে ৩ বছরের জন্য নিয়োগ প্রস্তাব অনুমোদন করেন। সভায় ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য কোম্পানির সংবিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে মেসার্স এ কাশেম এন্ড কোং, চার্টাড একাউন্টেন্টস্কে এবং কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক হিসেবে মেসার্স মোহাম্মদ সানাউল্লাহ এন্ড অ্যাসোসিয়েটস, চার্টাড সেক্রেটারি অ্যান্ড কনসালটেন্টের নিয়োগ  এবং তাদের পারিশ্রমিক অনুমোদন করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সর্বশেষ

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

দেশের বাজারে এলো রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বাংলাদেশের ১...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি