সোমবার, আগস্ট ৩১, ২০২৬
28 C
Dhaka

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও ইন্টারনেট বাফারিংয়ের সমস্যা দূর করতে দেশের সব আন্তঃনগর ট্রেনে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট চালুর পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি ভবিষ্যতে বাস ও ফেরিতেও এই সেবা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চলতি বছরের ১৩ মার্চ প্রথমবার চলন্ত ট্রেনে পরীক্ষামূলকভাবে স্টারলিংক ইন্টারনেট চালু করা হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নির্দেশনায় এ উদ্যোগ বাস্তবায়ন করে বিএসসিএল, সহযোগিতা দেয় বাংলাদেশ রেলওয়ে।

প্রাথমিকভাবে পর্যটক এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেস—এই তিন আন্তঃনগর ট্রেনে ফ্রি ওয়াই-ফাই চালু করা হয়। বগিতে থাকা কিউআর কোড স্ক্যান করে যাত্রীরা সহজেই ইন্টারনেটে যুক্ত হতে পারেন। পরীক্ষামূলক পর্যায়ে যাত্রীরা প্রায় ১১ টেরাবাইট ডেটা ব্যবহার করেছেন।

এদিকে দুর্গম এলাকাতেও স্যাটেলাইট ইন্টারনেট সম্প্রসারণ করা হচ্ছে। সীমান্ত, হাওর ও নেটওয়ার্কবিহীন এলাকায় মোট ১১১টি পয়েন্টে ইতোমধ্যে এই সেবা চালু হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, পরীক্ষার সাফল্যের ভিত্তিতে এখন সেবাটি বাণিজ্যিকভাবে চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে এক সাবস্ক্রিপশনে ট্রেন-বাস-ফেরিতে ইন্টারনেট ব্যবহারের সুযোগও তৈরি হতে পারে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

সর্বশেষ

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি