সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
26 C
Dhaka

‘হট ১১এস’ স্মার্টফোন বাজারে

মাত্র ১৬ হাজার টাকারও কম বাজেটের এই ডিভাইসটি গেমিংভক্তদের জন্য বাড়তি পাওয়া হিসেবে দেখা হচ্ছে এবং এই স্মার্টফোনটিতে রয়েছে, হেলিও জি৮৮ ডুয়েল-চিপ গেমিং প্রসেসর, ৯০ হার্টজ ৬.৭৮” এফএইচডি+ ডিসপ্লে সহ ৫০ মেগাপিক্সেল আল্ট্রা নাইট ক্যামেরা।

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স এর হট সিরিজের সর্বশেষ সংস্করণ ‘ইনফিনিক্স হট ১১এস’ এখন বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। মোবাইলটি প্রি-অর্ডারে গেমিং উৎসাহীদের মাঝে অভাবনীয় সাড়া ফেলেছে এবং ঘোষণা আসার কয়েক ঘণ্টার মধ্যেই স্টক ফুরিয়ে গেছে। ইতোমধ্যে দেশের শীর্ষ টেক রিভিউয়াররা  ‘ইনফিনিক্স হট ১১এস’ এর রিভিউ করেছেন এবং স্মার্টফোনটি নিয়ে তাদের সন্তুষ্টি জানিয়ে অন্যদের এটি কিনতে পরামর্শ দিচ্ছেন। ১৬ হাজার টাকার কম বাজেটে ‘হট ১১এস’ মোবাইলটি-ই সবচেয়ে ভালো গেমিং ফোন-এমনটাই মত তাদের। সর্বাধুনিক প্রযুক্তির শক্তিশালী এই ডিভাইসটি এখন খুচরা দোকান ও ব্র্যান্ড স্টোর সহ দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই কিনতে পারবেন গেমিংভক্তরা।

গত সপ্তাহে ইনফিনিক্স তাদের একেবারেই নতুন ডিভাইস ‘হট ১১এস’ বাজারে আনার কথা ঘোষণা করে এবং এই মোবাইলকে ব্র্যান্ডটির বড় ধরনের সাফল্য মনে করা হচ্ছে। পরবর্তীতে স্মার্টফোনটি বাজারে বেশ সাড়া ফেলতে সক্ষম হয়। ইনফিনিক্সের ‘হট ১১এস’ হচ্ছে প্রথম সারির স্মার্টফোনগুলোর একটি যেটিতে মিডিয়াটেক হেলিও জি৮৮ ডুয়েল-চিপ গেমিং প্রসেসর, ৯০ হার্টজ রিফ্রেশ রেট সম্বলিত ৬.৭৮” এফএইচডি+ ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা নাইট ক্যামেরা সংযুক্ত রয়েছে। ভারসাম্যপূর্ণ ও সর্বাধুনিক প্রযুক্তির এসব ফিচার সাথে নিয়ে-ই হট সিরিজ স্লোগান তুলছে ‘গেম অন’।

অধিকন্তু, ইনফিনিক্সের আলোচিত ‘হট ১১এস’ স্মার্টফোনে আরো আছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যেটির সাহায্যে একনাগাড়ে ১৩ ঘণ্টা গেম খেলা যাবে এবং এটি একইসঙ্গে ৬০ দিন ‘স্ট্যান্ডবাই টাইম’ অর্থাৎ টানা চলতে পারবে। ব্যাটারির ‘পাওয়ার ম্যারাথন টেকনোলজি’র কারণে মাত্র ৫ শতাংশ চার্জেও মোবাইলটিতে কথা বলা যাবে অতিরিক্ত দুই ঘণ্টা। এ ধরনের সমন্বিত স্মার্টফোন ফিচারও এই দামে সচরাচর পাওয়া যায় না বলে মত বিভিন্ন ব্যবহারকারীদের।

অত্যাধুনিক এই ডিভাইসটির ৪ জিবি র‌্যাম এবং ৬ জিবি র‌্যামের দুটি ভার্সন আছে এবং উভয় ভার্সনেই রয়েছে ১২৮ জিবি রম। গ্রাহকরা ‘গ্রিন ওয়েভ’ এবং ‘পোলার ব্ল্যাক’ এই দুটি রঙে পেতে পারবেন তাদের পছন্দের স্মার্টফোনটি।

প্রযুক্তির উদ্ভাবন এবং নান্দনিক ডিজাইনের সঙ্গে অসাধারণ ফিচার ও কার্যক্ষমতা মিলিয়ে ইনফিনিক্স হট ১১এস গ্রাহকদের সুন্দরতম ভিজ্যুয়াল অভিজ্ঞতার সন্ধান দেবে এবং স্মার্টফোনটির ৪ জিবি র‌্যাম ভার্সনটির দাম মাত্র ১৪ হাজার ৯৯০ টাকা ও ৬ জিবি র‌্যাম ভার্সনটির দাম নির্ধারিত হয়েছে ১৫ হাজার ৯৯০ টাকা।

এ প্রসঙ্গে ইনফিনিক্স বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার লুয়ি বলেন, “ইনফিনিক্স হট ১১এস এর মাধ্যমে উচ্চ-পারফরম্যান্স ও সর্বাধুনিক প্রযুক্তির এমন একটি স্মার্টফোনের সঙ্গে আমরা গ্রাহকদের পরিচয় করিয়ে দিচ্ছি, যে ধরনের ফোন অন্য ব্র্যান্ডগুলো চড়া মূল্যে বিক্রি করে, বিপরীতে বাংলাদেশের ক্রেতারা এখন ‘হট ১১এস’ সাশ্রয়ী দামে ও সাধ্যের মধ্যেই কিনতে পারবেন। বাংলাদেশের ক্রমবর্ধমান গেমিংভক্তদের মাঝে সাড়া জাগাতে মোবাইলটিতে রয়েছে অনন্য শক্তিশালী হেলিও জি৮৮ ডুয়েল-চিপ অক্টা-কোর প্রসেসর, আলট্রা স্মুথ ডিসপ্লে, ট্রিপল এআই নাইটস্কেপ ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি। ভক্তদের কাছে পৌঁছে দিতে সৌন্দর্য, শক্তি ও অভিনবতার মিশেলে ধারাবাহিকভাবে স্মার্টফোন তৈরির প্রতিশ্রুতি বজায় রেখেছে ইনফিনিক্স।”  

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি