রবিবার, আগস্ট ২, ২০২৬
32.2 C
Dhaka

সিটি ইউনিভার্সিটি ও চীনের ইনস্টিটিউট অফ টেকনোলজি ইউনিভার্সিটির চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: সিটি ইউনিভার্সিটি ও চীনের অন্যতম বিশ্ববিদ্যালয় উহান ইনস্টিটিউট অফ টেকনোলজি ইউনিভার্সিটির মধ্যে সোমবার (৫ জুলাই, ২০২১) একটি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়েছে।

অনুষ্ঠানটি অনলাইনে আয়োজিত হয়। সমঝোতা স্বারকটি স্বাক্ষর করেন চীনের উহান ইনস্টিটিউট অফ টেকনোলজি ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডঃ ইউ ফাকুয়ান এবং সিটি ইউনিভার্সিটির পক্ষ থেকে উপাচার্য প্রফেসর ডঃ মোঃ শাহ্-ই-আলম। অনুষ্ঠানে উভয় বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান, ট্রেজারার, রেজিস্ট্রারার এবং উর্ধতন কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

এই চুক্তির সাথে সাথে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকগণ দেশের গন্ডি পেরিয়ে গবেষণার সুযোগ পাবে। সেই সাথে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী চীনের অন্যতম বিশ্ববিদ্যালয় উহান ইনস্টিটিউট অফ টেকনোলজি ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে মাস্টার্স ও পিএইচডিতে পড়ার সুযোগ পাবে। সিটি ইউনিভার্সিটির উপাচার্য এই অধ্যায়ের সূচনা করতে পেরে এবং চীনের অন্যতম বিশ্ববিদ্যালয় উহান ইনস্টিটিউট অফ টেকনোলজি ইউনিভার্সিটির সহযোগিতা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

সেই সাথে তিনি মনে করেন, গবেষণায় এই পদচারণা এতে নতুন মাত্রা যোগ করবে।সমঝোতা স্বারক দু’টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণার ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রকৌশলী মো: সাফায়েত হোসেন, এডিশনাল ডিরেক্টর, ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আই কিউ এ সি), বিভাগীয় প্রধান, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা।...

সর্বশেষ

দেশীয় ফলের স্বাদে ইসিএস ফল উৎসব, প্রযুক্তি খাতে মিলনমেলা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলার ছয় ঋতুর বৈচিত্র্য যেমন প্রকৃতিকে রঙিন...

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

৮ আগস্ট ইনফিনিক্স ক্যাম্পাস কাপের ফাইনাল আসর

টেকভিশন২৪ ডেস্ক: দেশে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালযের শিক্ষার্থীদের জন্য এক্সক্লুসিভ...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি