শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
30 C
Dhaka

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কারে নির্বাচিত রহিমআফরোজ রিনিএবল এনার্জি

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২০ -এর জন্য নির্বাচিত হয়েছে দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের অন্যতম প্রধান প্রতিষ্ঠান রহিমআফরোজ রিনিউএবল্ এনার্জি লিমিটেড।

১ জুলাই শিল্প মন্ত্রণালয় এক গেজেট নোটিফিকেশনের মাধ্যমে দেশের শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য ৭ টি ক্যাটাগরিতে এই পুরস্কার ঘোষণা করে। মোট ২৩ টি শিল্পপ্রতিষ্ঠান দেশে প্রথমবারের মতো প্রবর্তিত এই মর্যাদাপূর্ণ পুরস্কার লাভ করে।

শিল্প উদ্যোক্তা ও প্রতিষ্ঠানগুলোর সৃজনশীলতাকে উৎসাহ দিতেই মূলত শিল্প খাতে অবদানের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেজন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এ শিল্প পুরস্কারের প্রবর্তন করা হয়।

সৌর বিদ্যুতের মাধ্যমে দেশের লাখ লাখ বাড়িঘর এবং হাজার হাজার গ্রাম আলোকিত বাংলাদেশের অগ্রগতির পরিবর্তনে নেতৃত্ব দিয়ে যাচ্ছে রহিমআফরোজ রিনিউএবল্ এনার্জি লিমিটেড।

এতে অভূত উন্নতি ঘটছে মানুষের সামগ্রিক জীবনযাত্রায়। সৌর বিদ্যুৎ চালিত পাম্প স্থাপনের মাধ্যমে জমিতে সেচ সরবরাহ, অফ-গ্রিড এলাকায় মিনি গ্রিড স্থাপন এবং শহরাঞ্চলে বাড়ির ছাদে, শিল্প কারখানার উপরে সোলার সিস্টেম স্থাপন এবং দক্ষ ও টেকসই জ্বালানি ব্যবস্থাপনার ক্ষেত্রে অবদান রেখে চলেছে রহিমআফরোজ।

এখানে উল্লেখ্য যে, রহিমআফরোজের রয়েছে বছরে ১৮ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন আন্তর্জাতিক মানের মডিউল ম্যানুফ্যাকচারিং প্লান্ট, যেখান থেকে দেশের চাহিদা মিটিয়ে উৎপাদনকৃত মডিউল বিদেশেও রপ্তানি করে যাচ্ছে।

কোনো তথ্যের জন্য ভিজিট করুন : http://rahimafrooz-solar.com/

পিআর/এসএইচ/০৬/বিজনেস/২১

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি