শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
29 C
Dhaka

বাংলাদেশের ৫০ বছরের সেরা সাফল্য উদযাপন করবে ‘নগদ’

টেকভিশন২৪ ডেস্ক: চলছে স্বাধীনতার মাস, আর অল্পকিছু দিনের মধ্যে বাংলাদেশ ৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করবে। স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের ঝুলিতে জমেছে অসংখ্য সফলতার গল্প। যে গল্পগুলো অনেক দেশ ও সমাজের জন্য অনুকরণীয় হয়েছে। এমনই কিছু সেরা সাফল্য দেশের মানুষের কাছে তুলে ধরার উদ্যোগ নিয়েছে ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।

এগিয়ে চলার এসব সাফল্যগাঁথাই জায়গা পাবে ‘বিজয় থেকে অর্জনে (১৯৭১-২০২১)’ শিরোনামের আয়োজনটিতে। অর্জনের এই গল্পগুলো স্বাধীনতার মাস থেকে শুরু করে বিজয় দিবস পর্যন্ত ধারাবাহিকভাবে প্রচার করা হবে।

মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের জীবনের বিনিময়ে প্রতিষ্ঠিত এ দেশের স্বাধীনতার ইতিহাস। বাংলাদেশের এই অর্জন সম্ভব হয়েছে এ দেশের মানুষের ঐকান্তিক প্রচেষ্টা ও দেশের প্রতি একনিষ্ঠ ভালোবাসার ফলেই। যার ফলে শত বাধা-বিপত্তি অতিক্রম করে দেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। গত অর্ধশতাব্দিতে বাংলাদেশ গর্ব করার মতো যে অসংখ্য সফলতা অর্জন করেছে সেখান থেকে বাছাই করে সেরা ৫০টি সফলতার গল্প নতুন করে সবার সামনে তুলে ধরতে মিডিয়া পার্টনার হিসেবে ‘নগদ’ এর পাশে থাকছে দেশের অন্যতম প্রধান সংবাদপত্র বাংলাদেশ প্রতিদিন এবং টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোর।

সফলতার এই উপাখ্যানে এক দিকে যেমন সমুদ্র জয় থেকে শুরু করে মহাকাশ জয় জায়গা করে নেবে, তেমনি সফলতার পালকে বাস্তবতা হয়ে হাজির হওয়া পদ্মাসেতু, কর্ণফুলী নদীতে টানেল নির্মান এবং মেট্রোরেলের খবর থাকবে উল্লেখযোগ্য স্থান জুড়ে। তালিকায় এমন কিছু অর্জন থাকবে যা বিশ্বের বুকে বাংলাদেশেকে আলাদা জায়গা করে দিয়েছে, আর নাগরিক হিসেবে আমাদের দিয়েছে আত্মমর্যাদা।

ব্যতিক্রমী এই আয়োজন বিষয়ে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “মহান মুক্তিযুদ্ধ আমাদের এগিয়ে চলার প্রেরণা। আমরা দেশের এগিয়ে চলার সাথী হিসেবে কাজ করতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনেকরছি। এরই অংশ হিসেবে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে দেশের অনন্য অর্জনগুলো মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করব আমরা। সলফলতার এই গল্পগুলো বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদেরকে এক দিকে যেমন গর্বিত করবে তেমনি উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ গড়তে সকলকে উদ্বুদ্ধ করবে।”

আয়োজনটিতে সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এ আরাফাত থাকছেন ‘নগদ’-এর সঙ্গে। সাগ্রিক এই আয়োজন সম্পর্কে তিনি বলেন, “১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের মাধ্যমে বঞ্চনা ও ত্যাগের ইতিহাস পেরিয়ে গত ৫০ বছরে বাংলাদেশের অর্জনের ঝুলিটা অনেক সমৃদ্ধ হয়েছে। অর্জনের এই ঝুলি থেকে তুলে আনা কিছু গল্পই বলা হবে ‘বিজয় থেকে অর্জনে’ সিরিজটির মাধ্যমে। বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক নাগরিককে এই আয়োজন গর্বিত করবে।”

সেরা অর্জনের তালিকায় বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ব্যতিক্রমধর্মী সাফল্যগাঁথার গল্পও মানুষের কাছে তুলে ধরা হবে একই সঙ্গে বাংলাদেশ ডাক বিভাগের গত এক শতাব্দীর মধ্যে অন্যতম সফল উদ্যোগ ‘নগদ’-এর কথাও থাকবে। মাত্র দুই বছরে সাড়ে তিন কোটির বেশি গ্রাহকভিত্তি তৈরি ও দৈনিক প্রায় ৪০০ কোটি টাকা লেনদেন করে বিশ্বের অন্যতম দ্রুতবর্ধনশীল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশেরেই উদ্ভাবন ‘নগদ’।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি