বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
26.7 C
Dhaka

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর কনফারেন্স রুমে ২ আগস্ট, ২০২৬  ‘আইপিএ এফই (আইটিইই) ট্রেনিং’-এর এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

আইসিটি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এই বিশেষায়িত প্রশিক্ষণটি প্রদানের উদ্যোগ নিয়েছে। ইউআইটিএস-এর নির্বাচিত ৪০ জন শিক্ষার্থী সম্পূর্ণ বিনামূল্যে এই আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছেন। মূলত জাপানের ‘ইনফরমেশন টেকনোলজি প্রমোশন এজেন্সি’-এর অধীনে পরিচালিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইটিইই, লেভেল-২: এফই (ফান্ডামেন্টাল ইঞ্জিনিয়ারিং) পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে এই কোর্সটি পরিচালিত হবে। এই সনদ অর্জনের মাধ্যমে আইসিটি খাতে বিশ্বব্যাপী কর্মসংস্থানের সুযোগ ও পেশাগত মান বৃদ্ধি পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস-এর উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বাংলাদেশ আইটি-ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন সেন্টারের (বিডি-আইটেক) পরিচালক ইঞ্জিনিয়ার মো. গোলাম সারোয়ার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন  আইকিউএসি-এর পরিচালক ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক আল-ইমতিয়াজ এবং টিওটি ট্রেইনার হিসেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহকারী অধ্যাপক আন্নাজিয়াত আলিম রাসেল।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এমন একটি মর্যাদাপূর্ণ সুযোগ প্রদানের জন্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে ধন্যবাদ জানান এবং বিশ্বমানের আইসিটি পেশাজীবী হিসেবে গড়ে উঠতে আন্তর্জাতিক সার্টিফিকেশনের গুরুত্বের ওপর জোর দেন।

অনলাইন থেকে যুক্ত হয়ে ইঞ্জিনিয়ার মো. গোলাম সারোয়ার আইটিইই সনদের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে নিজেদের আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে এপ্রিল -২০২৬  আইটিইই পরীক্ষায় ১০ জন উত্তীর্ণ কৃতি পরীক্ষার্থীকে  বিশেষ সম্মাননা দেয়া হয়। শিক্ষার্থীদের একাডেমিক শ্রেষ্ঠত্ব, শিল্প-প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় এবং আন্তর্জাতিক মানের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ইউআইটিএস সবসময় অঙ্গীকারবদ্ধ। এই উদ্যোগটি বাংলাদেশের আইসিটি খাতের অগ্রগতিতে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অবদানের আরেকটি বড় পদক্ষেপ।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি