সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
26 C
Dhaka

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের যৌথ উদ্যোগে ‘আইপিএ এফই (আইটিইই) ট্রেনিং প্রোগ্রাম’-এর সমাপনী অনুষ্ঠান গত ২২ এপ্রিল, ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের অধীনস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণটি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিকমানের আইটি সার্টিফিকেট অর্জনের এক অনন্য সুযোগ তৈরি করে দিয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণ শেষে ইউআইটিএস-এর সিএসই বিভাগের মোট ২৫ জন শিক্ষার্থী আগামী ২৫ এপ্রিল আইসিটি টাওয়ারে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পরীক্ষার জন্য নিবন্ধিত হয়েছেন।

জাপানের ইনফরমেশন টেকনোলজি প্রমোশন এজেন্সি (আইপিএ)-এর অধীনে পরিচালিত ‘ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন (আইটিইই), লেভেল-২: এফই (ফান্ডামেন্টাল ইঞ্জিনিয়ারিং)’ পরীক্ষার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করাই ছিল এই প্রোগ্রামের মূল লক্ষ্য। এই আন্তর্জাতিক সনদটি আইসিটি খাতে পেশাদার মানোন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ। এছাড়াও জাইকা কর্তৃক প্রশিক্ষিত মাস্টার টিওটি ট্রেইনার ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. শামীম এইচ রিপন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইকিউএসি-এর পরিচালক ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেন এবং সিএসই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক আল-ইমতিয়াজ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এমন একটি মর্যাদাপূর্ণ সুযোগ প্রদানের জন্য বিসিসি-কে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আইসিটি পেশাদারদের আন্তর্জাতিক মানের সনদ অর্জনের গুরুত্বের ওপর জোর দেন। উল্লেখ্য যে, ২৬ ফেব্রুয়ারি থেকে ২২ এপ্রিল পর্যন্ত দীর্ঘ দুই মাসব্যাপী এই প্রশিক্ষণে মোট ৩০টি সেশনে ৬০ ঘণ্টার পাঠদান করা হয়। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন একঝাঁক বিশেষজ্ঞ প্যানেল, যার মধ্যে ছিলেন— অধ্যাপক ড. মো. সোহরাব হোসেন (বুয়েট), অধ্যাপক ড. শামীম এইচ রিপন (ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি), আন্নাজিয়াত আলিম রাসেল (ব্র্যাক ইউনিভার্সিটি), ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেন (ইউআইটিএস), আল-ইমতিয়াজ (ইউআইটিএস) এবং মো. ইন্তেখাবুল হাফিজ (ব্র্যাক ইউনিভার্সিটি)।

প্রশিক্ষণ চলাকালীন গত ১৯ এপ্রিল একটি মডেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে শীর্ষ তিন শিক্ষার্থীকে সমাপনী অনুষ্ঠানে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে আইডি কার্ড এবং উপহার সামগ্রী প্রদান করা হয়। ইউআইটিএস কর্তৃপক্ষ জানায়, একাডেমিক উৎকর্ষ সাধন এবং বৈশ্বিক মানের দক্ষ গ্র্যাজুয়েট তৈরির মাধ্যমে দেশের আইসিটি খাতকে শক্তিশালী করতে বিশ্ববিদ্যালয়টি বদ্ধপরিকর।

এই সপ্তাহের জনপ্রিয়

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

দুর্বল নীতি হলে ঝুঁকিতে পড়বে ডিজিটাল অর্থনীতি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণ এবং টেলিকম, ডাটা...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

সর্বশেষ

কপিরাইট অফিসের উদ্যোগে বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে রবিবার (২৬...

পাওয়ার অ্যান্ড লাইটিং এক্সপোতে ভবিষ্যতের বিদ্যুৎ প্রযুক্তি প্রদর্শন এনার্জিপ্যাকের

টেকভিশন২৪ ডেস্ক: সদ্যসমাপ্ত বাংলাদেশ পাওয়ার অ্যান্ড লাইটিং এক্সপো (বিপিএলএক্স)...

সিএফমটো নিয়ে এলো জিহো ও নতুন মোটরসাইকেল লাইনআপ

টেকভিশন২৪ ডেস্ক: উন্নতমানের মোটরসাইকেল, অফ-রোড যানবাহন এবং ইঞ্জিন তৈরির...

এক প্ল্যাটফর্মেই চ্যাটজিপিটি, ডিপসিক ও জেমিনি নিয়ে এলো রাইজ

টেকভিশন২৪ ডেস্ক: চ্যাটজিপিটি, ডিপসিক ও জেমিনিসহ একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর...

জেনবুক এবং ভিভোবুক সিরিজে ৪টি ল্যাপটপ এনেছে আসুস বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নতুন চারটি ল্যাপটপ নিয়ে এসেছে বিখ্যাত...

দুর্বল নীতি হলে ঝুঁকিতে পড়বে ডিজিটাল অর্থনীতি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণ এবং টেলিকম, ডাটা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি