শনিবার, আগস্ট ১৫, ২০২৬
27 C
Dhaka

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১৩ নির্বাহী সদস্যকে বহিষ্কার

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ) এর সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্য এবং সংগঠনের নীতিমালার পরিপন্থী বিভিন্ন কার্যকলাপ, সিনিয়র নেতৃবৃন্দের প্রতি অসৌজন্যমূলক আচরণ, সংগঠনের পদবি ও পরিচয় ব্যবহার করে অনাকাঙ্ক্ষিত ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৩ জন নির্বাহি সদস্যকে বহিষ্কার করা হয়েছে।

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞাপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

চিঠির অনুলিপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান, মহাসচিব ও সিনিয়র যুগ্ম-মহাসচিব (দপ্তরের দায়িত্বে)কে প্রেরণ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, ৩০ জুন ২০২৬ তারিখে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম এর এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ১৩ জন সদস্যকে বহিষ্কার করা হয়। কারো কারো বিরুদ্ধে গুপ্তচর হিসেবে কাজ করার প্রমাণ পাওয়ার কারণে, উপদেষ্টা মণ্ডলীর পরামর্শক্রমে পর্যালোচনা ও যাচাই-বাছাই সাপেক্ষে নিম্নলিখিত ব্যক্তিবর্গের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণপূর্বক তাদের সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বহিষ্কৃত সদস্যরা হলেন— প্রফেসর শাহ জে মিয়া (উপদেষ্টা), আব্বাস ফারুক (উপদেষ্টা), রওশন কামাল জেমস (সাধারণ সম্পাদক), মো. সামিউল ইসলাম (সহসভাপতি), রোকনুজ্জামান রনি (যুগ্ম সাধারণ সম্পাদক), প্রকৌশলী মো. জুয়েল (দপ্তর সম্পাদক), নাউয়িদ হোসেন (অর্থ সম্পাদক), শামীম আজাদ (সাংস্কৃতিক সম্পাদক), তাপিত হাসান চৌধুরী (প্রশিক্ষণবিষয়ক সম্পাদক), মো. আল-মামুন (সমাজ কল্যাণ সম্পাদক), সাইমুম রেজা তালুকদার (আইনবিষয়ক সম্পাদক), রেয়াদ হাসনাইন (সদস্য), মাকসুদ হোসাইন (সদস্য)।

সংগঠনের বৃহত্তর স্বার্থ, শৃঙ্খলা এবং কার্যক্রমের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।জাতীয়তাবাদী আইসিটি ফোরাম এর সকল সদস্য ও সংশ্লিষ্টদের এ বিষয়ে অবগত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

সর্বশেষ

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের নতুন...

লাইফস্টাইল ব্র্যান্ড ‘হাইফিউচার’র পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক...

রংপুরে মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে বিটিআরসির জরিপ

টেকভিশন২৪ ডেস্ক: রংপুর শহর ও পার্শ্ববর্তী এলাকায় মোবাইল টাওয়ারসহ...

ইন্টারনেট প্যাকেজেই মিলবে ওটিটি ও ডিজিটাল সেবা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের ইন্টারনেট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি