শনিবার, আগস্ট ১৫, ২০২৬
28 C
Dhaka

এটমিক রিপোর্টার্স বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট শামীমা, সেক্রেটারি শরীফুল

টেকভিশন২৪ ডেস্ক: বিজ্ঞান, প্রযুক্তি ও পরমাণু বিষয়ক সাংবাদিকদের সংগঠন এটমিক রিপোর্টার্স বাংলাদেশের (এআরবি) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার শামীমা সুলতানা (লাবু)। সেক্রেটারি নির্বাচিত হয়েছেন বিজ্ঞান-প্রযুক্তি, পরমাণু ও জ্বালানি বিষয়ক পোর্টাল ‘ভাইটাল বাংলা’র সম্পাদক এ কে এম শরীফুল ইসলাম।

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্টুরেন্টে সংগঠনটির ২০২৬-২৮ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রধান নির্বাচন কমিশনার টিএমজিবি’র সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার ফজলে রাব্বী সৌরভ।

নতুন নির্বাহী কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন—ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ (বিবিসি বাংলা), জয়েন্ট সেক্রেটারি পদে জাহেদ সেলিম (মাছরাঙা টিভি), অর্গানাইজিং সেক্রেটারি পদে শাহ আলী জয় (নিউজ২৪ টিভি), ট্রেজারার পদে মাহমুদুল হাসান (স্টার নিউজ), অফিস সেক্রেটারি পদে আশরাফুল ইসলাম রানা (ফ্রিল্যান্স সাংবাদিক), কমিউনিকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেক্রেটারি পদে ফারুক ভূঁইয়া রবিন (সময় টিভি)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—আরিফুল সাজ্জাত (৭১ টিভি), দেবাশীষ রায় (সময় টিভি) ও মো. মুজাহিরুল হক রুমেন (৭১ টিভি)।

নতুন কমিটির প্রেসিডেন্ট শামীমা সুলতানা তাকে নির্বাচিত করায় সংগঠনের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, উন্নত জাতি গঠনে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারের বিকল্প নেই। স্বাস্থ্য, কৃষি কিংবা বিদ্যুৎ উৎপাদনে পরমাণু শক্তি নতুন মাত্রা যুক্ত করেছে। বাংলাদেশকে এগিয়ে নিতে দেশি-বিদেশি বিজ্ঞান প্রযুক্তি ও পরমাণু খাতের বিশেষজ্ঞদের সাথে নেটওয়ার্ক স্থাপন করবে এটমিক রিপোর্টার্স বাংলাদেশ (এআরবি)। পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিতেও কাজ করবে সংগঠনটি।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

সর্বশেষ

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের নতুন...

লাইফস্টাইল ব্র্যান্ড ‘হাইফিউচার’র পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক...

রংপুরে মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে বিটিআরসির জরিপ

টেকভিশন২৪ ডেস্ক: রংপুর শহর ও পার্শ্ববর্তী এলাকায় মোবাইল টাওয়ারসহ...

ইন্টারনেট প্যাকেজেই মিলবে ওটিটি ও ডিজিটাল সেবা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের ইন্টারনেট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি