রবিবার, নভেম্বর ৮, ২০২৬
22.8 C
Dhaka

অনলাইন জুয়া ও বেটিংয়ে সর্বোচ্চ ৭ বছরের জেল

টেকভিশন২৪ ডেস্ক: দেশের যুবসমাজকে রক্ষা করতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রচলিত পুরনো আইন বদলে জুয়া প্রতিরোধে সংসদে নতুন বিল আনা হয়েছে। বর্তমান সময়ে প্রচলিত জুয়ার পাশাপাশি অনলাইনে জুয়া এবং বেটিংয়ের (বাজি) প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৩ জুন) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘জুয়া প্রতিরোধ’ নামক নতুন এই বিলটি সংসদে উত্থাপন করেন। বিলটি অধিকতর পরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে এবং আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আইন পরিবর্তনের কারণ ও বিদ্যমান ঝুঁকি

বিল উত্থাপনকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ১৮৬৭ সালের প্রাচীন ‘দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট’ বর্তমান যুগের অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং, ভার্চ্যুয়াল ক্যাসিনো, ক্রিপ্টোকারেন্সিভিত্তিক জুয়া এবং ডিজিটাল আর্থিক জালিয়াতি প্রতিরোধে একেবারেই অপর্যাপ্ত।

বর্তমানে ভিপিএন, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, ভুয়া মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট, বায়োমেট্রিক জালিয়াতি ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার অপব্যবহার করে অনলাইন বেটিং প্ল্যাটফর্মগুলো পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে সংঘটিত জুয়া, অর্থ পাচার ও প্রতারণা দেশের সামাজিক শৃঙ্খলা, জননিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বিশেষ করে তরুণসমাজের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে।

অপরাধ ও শাস্তির বিধান

নতুন এই বিলে জুয়া, অনলাইন জুয়া, বাজি (বেটিং), ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিংসহ মোট ২৪ ধরনের অপরাধের বিষয় উল্লেখ করা হয়েছে এবং অপরাধের গুরুত্ব অনুযায়ী ১৪ ধরনের সাজার বিধান রাখা হয়েছে।

পুরনো আইনটি পুরোপুরি রহিত করে আধুনিক ও কঠোর এই ‘জুয়া প্রতিরোধ’ আইন পাস হলে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

সর্বশেষ

ফুটবল ও প্রযুক্তির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে টেকনোলজি, ফুটবল ও...

২০২৭ সালে সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা

টেকভিশন২৪ ডেস্ক: আগামী বছর বহুল আলোচিত ও ব্যতিক্রমী বৈদ্যুতিক...

রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: দেশে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে আয়োজিত হলো...

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০তম উপজেলা সংযুক্ত করবে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু...

ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সহজ ও দ্রুত...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি