বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
26.1 C
Dhaka

প্রশিক্ষকদের জন্য ‘আইপিভি৬ ডেপ্লয়মেন্ট’ বিষয়ক প্রশিক্ষক কর্মশালা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশে আধুনিক ও ভবিষ্যৎ উপযোগী ব্রডব্যান্ড ইন্টারনেট অবকাঠামো গড়ে তুলতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনিক)-এর সহযোগিতায় প্রথমবারের মতো প্রশিক্ষকদের জন্য ‘আইপিভি৬ ডেপ্লয়মেন্ট’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই কর্মশালা চলবে ১৪ মে ২০২৬ পর্যন্ত।

রাজধানীর একটি হোটেলে আয়োজিত কর্মশালায় দেশের বিভিন্ন আইএসপি প্রতিষ্ঠানের ২০ জন নেটওয়ার্ক প্রকৌশলী ও প্রশিক্ষক প্রতিনিধি অংশ নিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আইএসপিএবির সাধারণ সম্পাদক নাজমুল করিম তুহিন বলেন, ‘বর্তমান বিশ্বে ইন্টারনেট ব্যবহার দ্রুত বাড়ায় আইপিভি৪-এর সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে আইপিভি৬-এর ব্যবহার জরুরি হয়ে পড়েছে। দেশের ডিজিটাল অবকাঠামোকে আরও শক্তিশালী ও টেকসই করতে আইপিভি৬ বাস্তবায়নে দক্ষ প্রশিক্ষকের বিকল্প নেই। আমরা দক্ষ প্রশিক্ষক তৈরির জন্যই এই প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছি।’

তিনি আরও বলেন, প্রশিক্ষকদের প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞানের মাধ্যমে দেশের প্রতিটি বিভাগ ও জেলায় নিয়মিত চাহিদা অনুযায়ী প্রশিক্ষণের আয়োজন করবে আইএসপিএবি। এতে প্রকৌশলী ও আইএসপি প্রতিষ্ঠানগুলো প্রত্যক্ষভাবে উপকৃত হবে। পাশাপাশি নতুন প্রযুক্তির মাধ্যমে কম মূল্যে নিরাপদ ইন্টারনেট সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে। এ সময় তিনি একটি আধুনিক প্রশিক্ষণ ল্যাব তৈরিতে প্রশিক্ষকদের সহযোগিতার কথাও উল্লেখ করেন।

তিন দিনব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ এপনিকের কামরুল আন্দুল আওয়াল হাওলাদার এবং এপনিকের সিট কামরুল রাশফউন নবী বাবর। তাঁরা ‘আইপিভি৬ স্থাপনা কৌশল’ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দিচ্ছেন।

প্রশিক্ষণ শেষে আগামী ১৪ মে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান করা হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি