মঙ্গলবার, মে ১২, ২০২৬
31 C
Dhaka

সোশ্যাল মিডিয়া ব্যবহারে শিক্ষকদের জন্য সতর্কবার্তা

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার ও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কটূক্তি, অপপ্রচার কিংবা আপত্তিকর পোস্ট করা থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরত থাকতে সতর্ক করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে এ ধরনের পোস্টদাতা শিক্ষকদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়, দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার, সরকারি দপ্তর ও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য, কটূক্তি ও অপপ্রচারমূলক পোস্ট করছেন বা সেগুলো শেয়ার করছেন। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।

অধিদপ্তর জানায়, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের প্রণীত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’ সব সরকারি কর্মচারীর জন্য বাধ্যতামূলকভাবে প্রযোজ্য।

এতে আরও বলা হয়, ওই নির্দেশিকা লঙ্ঘন সরকারি চাকরি বিধির সুস্পষ্ট পরিপন্থি এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ অনুযায়ী এটি অসদাচরণ হিসেবে গণ্য হবে।

নির্দেশনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে, যেসব শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কটূক্তি, অপপ্রচার বা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন, তাদের চিহ্নিত করে জরুরি ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নেওয়া পদক্ষেপ সম্পর্কে মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি পেশাজীবীদের সংগঠন আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব...

ট্রাফিক আইন লঙ্ঘনে কাটা যাবে পয়েন্ট, চালু হচ্ছে ‘আরএসপিএস’ অ্যাপ

টেকভিশন২৪ ডেস্ক: ট্রাফিক আইন লঙ্ঘন করলে এবার চালকদের ড্রাইভিং...

শুরু হয়েছে ইনফিনিটি এআই বিল্ড ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ শিক্ষার্থী, ডেভেলপার, ক্রিয়েটর এবং উদ্ভাবকদের এআই...

ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানের সরকার পাশে থাকবে: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ক্যাবল অপারেটর, আইএসপি এবং সম্প্রচার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো...

বাংলাদেশে হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে প্রথমবারের...

সর্বশেষ

এআই ট্রাফিক মনিটরিংয়ের মাধ্যমে এক সপ্তাহে ৩শ’ মামলা

টেকভিশন২৪ ডেস্ক: এআই ক্যামেরার আওতায় ট্রাফিক আইন অমান্য করায়...

প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে বর্তমান সরকার...

বাজারে স্যামসাংয়ের গ্যালাক্সি এ৩৭ ফাইভ-জি ও এ৫৭ ফাইভ-জি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি দেশের বাজারে উন্মোচন করা হয়েছে স্যামসাংয়ের...

টেকসই ব্যাটারিসহ বাজারে নতুন অপো এ৬সি

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো তাদের নতুন...

ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানের সরকার পাশে থাকবে: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ক্যাবল অপারেটর, আইএসপি এবং সম্প্রচার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো...

বিসিএস রাজশাহী শাখায় প্রিন্টার রিপেয়ার ও মেইনটেন্যান্স বিষয়ক কর্মশালা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) ও বাংলাদেশ কম্পিউটার...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি