বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
31.1 C
Dhaka

৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের রংপুর আঞ্চলিক পর্ব সম্পন্ন

টেকভিশন২৪ ডেস্ক: উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াড ২০২৬’-এর রংপুর আঞ্চলিক পর্ব। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ সৈয়দপুরে আয়োজিত এই প্রতিযোগিতায় রংপুরসহ পার্শ্ববর্তী ৩টি জেলার কয়েকশ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দিনভর এই আয়োজনে প্রাধান্য পেয়েছে প্রোগ্রামিং, গাণিতিক যুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নানামুখী চ্যালেঞ্জ।

আজ শুক্রবার সকাল ৮টায় স্কুল প্রাঙ্গনে অংশগ্রহণকারীদের আগমন ও নিবন্ধনের মাধ্যমে আয়োজনের সূচনা হয়। এরপর শিক্ষার্থীরা এআই কুইজ ও এআই কোডিং চ্যালেঞ্জ—এই দুটি ক্যাটাগরিতে ভাগ হয়ে অংশগ্রহণ করে। সকাল ৮টা ৪৫ মিনিটে শুরু হয় ‘এআই প্রোগ্রামিং প্রতিযোগিতা’, যা চলে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত। পাশাপাশি সকাল ৯টা থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত আরেকদল শিক্ষার্থী ‘এআই কুইজ’ প্রতিযোগিতায় নিজেদের মেধা ও বুদ্ধিমত্তার পরিচয় দেয়। প্রতিযোগিতার এআই কোডিং ও কুইজ কার্যক্রম পরিদর্শন করেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, সৈয়দপুর-এর অধ্যক্ষ মোঃ শাফিউল ইসলাম মেরাজ। এরপর বেলা ১০টা থেকে কুইজে অংশ নেওয়া শিক্ষার্থীদের নিয়ে এআই ও মেশিন লার্নিংয়ের ওপর একটি বিশেষ ওয়ার্কশপ পরিচালনা করা হয়। এটি যৌথভাবে পরিচালনা করেন বাংলাদেশ এআই অলিম্পিয়াডের কো-অর্ডিনেটর তাসনিম মাহফুজ নাফিস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের শিক্ষার্থী সৈকত ইসলাম। 

বেলা ১১টা ১০ মিনিটে শুরু হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এআই কুইজ ক্যাটাগরিতে ১১ জন ও এআই কোডিং চ্যালেঞ্জে জনকে বিজয়ী ঘোষণা করা হয়। এআই কোডিং চ্যালেঞ্জের বিজয়ীরা হলেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ সৈয়দপুরে মুহতাসিম ইশমাম, আব্দুল্লাহ আকিব ইশমাম, আহনাফ তামিম, তাহসিন আহমেদ মৃধা, আলভী রাফসান, আফিয়া নূরী, শুভমিতা রায়, তৌসিফ চৌধুরী আরাফ। বিজয়ীরা আগামী ১৬ মে অনুষ্ঠেয় জাতীয় এআই অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবে।

সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ সৈয়দপুর-এর সন্মানিত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাসউদুর রহমান, পিএসসি। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে মেডেল ও সার্টিফিকেট বিতরণ করেন এবং শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে আরও দক্ষ হয়ে প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে অবদান রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সৈয়দপুর-এর সিএসই বিভাগের প্রফেসর ড. এস. এম. জাহাঙ্গীর আলম এবং প্রভাষক রাকিব তরফদার। এছাড়াও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ রেজাউল ইসলাম ও প্রোগ্রাম অফিসার মোঃ নাজমুল হোসেন ফলাফল প্রস্তুতসহ সার্বিক কার্যক্রম পরিচালনা করেন।

বাংলাদেশ এআই অলিম্পিয়াডের আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) জানায়, সৈয়দপুর অঞ্চলের শিক্ষার্থীদের এই ব্যাপক অংশগ্রহণ উত্তরবঙ্গে এআই শিক্ষার প্রসারে বিশেষ ভূমিকা রাখবে। এই পর্বের বিজয়ীরা আগামী ১৬ মে চূড়ান্ত জাতীয় প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। উল্লেখ্য, এবারের আসরের প্লাটিনাম স্পন্সর ও জাতীয় পর্বের হোস্ট হিসেবে রয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি এবং পাওয়ার্ড বাই পার্টনার হিসেবে যুক্ত আছে রিভ চ্যাট। গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে ব্রেইন স্টেশন ২৩, সিলভার স্পন্সর মিলিয়ন এক্স বাংলাদেশ ও ক্রিয়েটিভ আইটি এবং ব্রোঞ্জ স্পন্সর বিটনা। নলেজ পার্টনার হিসেবে সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট (আইআইটি), টিভি পার্টনার দীপ্ত টিভি, পার্টনার হিসেবে যুক্ত আছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি), রকমারি ডট কম ও জাদু পিসি এবং ম্যাগাজিন পার্টনার হিসেবে যুক্ত আছে মাসিক কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা ।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

সর্বশেষ

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি