সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
28 C
Dhaka

আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি পেশাজীবীদের সংগঠন আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের(আইসিটিইএসবি) তিন বছর মেয়াদি ২৭ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্য-নির্বাহী কমিটি গঠিত হয়েছে। আজ সকাল ১০ ঘটিকায় ঢাকার রামপুরায় আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের(আইসিটিইএসবি)’এর অস্থায়ী কার্যালয়ে, এক্সিকিউটিভ কাউন্সিলের সভায় উক্ত সংগঠনের সংবিধানের বিধি ও প্রবিধান-১১ অনুযায়ী, ২৭ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

আইসিটিইএসবির নতুন কমিটির সভাপতি হয়েছেন ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন, মহাসচিব এস এম মোয়াজ্জেম হোসেন। কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি – মোঃ আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি – মোঃ আব্দুস সালাম , মোস্তাফিজুর রহমান সোহাগ, তানভীর আহম্মেদ ও সহ-সভাপতি – মোঃ আশিক-আল-আজিজ, যুগ্ম-মহাসচিব – আশফাকুর রহমান, মোঃ এনামুল হাসান ও রেশমা আলম , সাংগাঠনিক সম্পাদক -এস এম আলাউদ্দিন কবির, কোষাধ্যক্ষ – জিয়াউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক – গাজী আসিফ মোহাম্মদ ইসলাম, দপ্তর সম্পাদক – মোঃ সাদিকুর রহমান (সজীব), উপ-দপ্তর সম্পাদক – মোহাম্মদ আরিফুর রহমান (আরিফ), শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক – বিক্রমাদিত্য সানা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক – ইশরাত জাহান, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক – তানজির আলম, মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক – রাশেদা আক্তার সুমি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক – দ্বীপ সরকার, আইন বিষয়ক সম্পাদক – মো: আজিজুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক – মো: সাইফুল ইসলাম (সোহেল), দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক – মোঃ শাহাদাত হোসেন , স্বাস্থ্য ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক – মোহাম্মদ সেদরাতুল আমিন, কার্যনির্বাহী সদস্য- মাকলুব ভূঁইয়া,ইঞ্জিনিয়ার জুনাইদ আহমেদ ও মোঃ মোয়াজ্জেম হোসেন।

আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি ইঞ্জি. এলাহান উদ্দিন বলেন, “এআই অটোমেশন ও উন্নত প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের তরুণদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে বিশ্বমানের পর্যায়ে এগিয়ে নিতে হবে। নতুন বাংলাদেশ গড়তে তরুণ আইসিটি পেশাজীবীদের জন্য আধুনিক প্রযুক্তি প্রশিক্ষণ, গবেষণার সুযোগ, চাকরির নিরাপত্তা এবং প্রযুক্তিবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারের ভুমিকা রাখতে হবে।”

আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশ ২০১৯ সালে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আরজেএসসিতে সোসাইটি আইনে নিবন্ধিত একটি সংগঠন। যার সদস্য সংখ্যা হাজারের অধিক।

প্রসঙ্গত, আইসিটি এমপ্লয়ি সোসাইটি অব বাংলাদেশ (আইসিটিইএসবি) একটি আইসিটি পেশাজীবীদের সংগঠন, যা সংগঠনটির সদস্যদের পেশাগত উন্নয়নে আইসিটি বিষয়ক বিভিন্ন কর্মশালা, প্রশিক্ষণ, গবেষণা, সেমিনার, সম্মেলনের আয়োজন করে থাকে। এছাড়া সরকারের সাথে যৌথভাবে বিভিন্ন আইসিটি বিষয়ক জাতীয় উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে।

সংগঠনটির সকল সদস্যদের জন্য ফ্রি ওয়ার্কশপ, প্রশিক্ষণ, দক্ষতা বিকাশ, সেমিনার, ক্যারিয়ার কাউন্সিলিংয়ের ব্যবস্থা করে। ২০২০ সাল থেকে মাইক্রোসফট কর্পোরেশন এই সংগঠনের নন-প্রফিট পার্টনার, যা বিভিন্ন রিসোর্স, সফটওয়্যার, ক্লাউড সার্ভার,এআই অটোমেশন এবং আজ্যুরি ক্রেডিটসহ নানা রকম সহযোগিতা করছে।

গত ২০২৩ সালে চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে মাইক্রোসফটের সহযোগিতায় পুরস্কার হিসাবে লটারীর মাধ্যেমে ৪০ জন সদস্যকে প্রায় ৫ লক্ষ টাকার সমমূল্যের মাইক্রোসফট অফিস ৩৬৫ বিজনেস প্রিমিয়াম প্রো সফটওয়্যার দেয়া হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি