মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
27.5 C
Dhaka

দুই ভ্যারিয়েন্টে গিগাবাইটের নতুন গেমিং পিসি ‘অরোস প্রাইম থ্রি’

টেকভিশন২৪ ডেস্ক: গেমার ও উচ্চক্ষমতার ব্যবহারকারীদের লক্ষ্য করে শক্তিশালী স্পেসিফিকেশন নিয়ে বাজারে এসেছে অরোস প্রাইম থ্রি-সিরিজের নতুন ডেস্কটপ। বিশ্বখ্যাত ব্র্যান্ড নির্মাতা গিগাবাইট এই সিরিজে দুটি ভিন্ন কনফিগারেশনের মডেল বাজারজাত করছে, যেখানে পারফরম্যান্স ও দামের মধ্যে রাখা হয়েছে ভিন্নতা।

উচ্চক্ষমতার ভ্যারিয়েন্ট মডেল এপি৩এ৫এন৬টি-৫১০৩-এ ব্যবহার করা হয়েছে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০৬০ টিআই গ্রাফিক্স কার্ড (১৬ জিবি), সঙ্গে ৩২ জিবি ডিডিআর ৫ র‍্যাম (৫৬০০ মেগাহার্টজ)। এতে রয়েছে এএমডি রাইজেন ৫ ৯৫০০এফ প্রসেসর, ১ টেরাবাইট জেন৪ এসএসডি, এআরজিবি এয়ার কুলার এবং ৬৫০ ওয়াট ৮০ প্লাস গোল্ড পাওয়ার সাপ্লাই। অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে উইন্ডোজ ১১ হোম। এই মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৫ হাজার টাকা।

অন্যদিকে তুলনামূলক কম দামের মডেল এপি৩এ৫এন৬-৫১০৪-এ রয়েছে আরটিএক্স ৫০৬০ ডব্লিউএফ২ ম্যাক্স ৮ জিবি গ্রাফিক্স, ১৬ জিবি ডিডিআর৫ র‍্যাম (৫৬০০ মেগাহার্টজ), একই রাইজেন ৫ ৯৫০০এফ প্রসেসর এবং ১ টেরাবাইট জেন৪ এসএসডি। এই মডেলেও আরজিবি কুলিং ও ৬৫০ ওয়াট গোল্ড পাওয়ার সাপ্লাই যুক্ত রয়েছে। এর বাজারমূল্য রাখা হয়েছে ১ লাখ ৯৫ হাজার টাকা।

দুটি মডেলেই দ্রুতগতির পারফরম্যান্স নিশ্চিত করতে জেন৪ এসএসডি এবং ডিডিআর৫ মেমোরি ব্যবহার করা হয়েছে, যা গেমিং, মাল্টিটাস্কিং ও কনটেন্ট তৈরির কাজে বাড়তি সুবিধা দেবে। পাশাপাশি উন্নত কুলিং সিস্টেম দীর্ঘ সময় ভারী ব্যবহারের মধ্যেও স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করবে।

গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, উচ্চ ফ্রেমরেট গেমিং এবং এআই-ভিত্তিক কাজের জন্য এই সিরিজের ডেস্কটপগুলো বাংলাদেশের গেমারদের জন্য একটি শক্তিশালী অপশন হয়ে উঠতে পারে। দেশের বাজারে এটি নিয়ে আসছে ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

সর্বশেষ

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি