রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
28 C
Dhaka

বিইউবিটিতে ৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াড ২০২৬ এর ঢাকা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াড ২০২৬’-এর ঢাকা আঞ্চলিক পর্ব। বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (BUBT) তে আয়োজিত এই প্রতিযোগিতায় ঢাকা জেলাসহ পার্শ্ববর্তী ৬টি জেলার কয়েকশ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দিনভর এই আয়োজনে প্রাধান্য পেয়েছে প্রোগ্রামিং, গাণিতিক যুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নানামুখী চ্যালেঞ্জ।

আজ শনিবার সকাল ৮টায় ভেন্যুতে অংশগ্রহণকারীদের আগমন ও নিবন্ধনের মাধ্যমে আয়োজনের সূচনা হয়। এরপর শিক্ষার্থীরা এআই কুইজ ও এআই কোডিং চ্যালেঞ্জ এই দুটি ক্যাটাগরিতে ভাগ হয়ে নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করেন। সকাল ৮টা ৪৫ মিনিটে শুরু হয় ‘এআই কোডিং প্রতিযোগিতা’, যা চলে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত। পাশাপাশি সকাল ৯টা থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত আরেকদল শিক্ষার্থীরা ‘এআই কুইজ’ প্রতিযোগিতায় নিজেদের মেধা ও বুদ্ধিমত্তার পরিচয় দেন। এরপর বেলা ১০ টা থেকে কুইজে অংশ নেয়া শিক্ষার্থীদের নিয়ে “এআই এর গল্প” নামে মেশিন লার্নিংয়ের উপর একটি সেশন পরিচালনা করা হয়। এটি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইন্সটিটিউট এর শিক্ষার্থীরা।

বেলা ১১টা ১০ মিনিটে শুরু হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এআই কুইজ ক্যাটাগরিতে ৯ জনকে ও এআই কোডিং চ্যালেঞ্জে ১৬ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ী শিক্ষার্থীদের মেডেল ও সার্টিফিকেট প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পরিপূর্ণতা লাভ করে। আয়োজকদের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে,এআই কুইজ ও এআই কোডিং চ্যালেঞ্জে ভাল করা আরও বেশ কিছু শিক্ষার্থীকে আগামী ১৬ মে অনুষ্ঠেয় ৩য় জাতীয় এআই অলিম্পিয়াডের জন্য কোয়ালিফাই করা হবে। তাদের নাম পরবর্তীতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মুনশি মাহবুবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় আইআইটি এর পরিচালক ও BdOSN এর সাধারন সম্পাদক অধ্যাপক ড. বি. এম. মাইনুল হোসেন এবং বিইউবিটির কম্পিউটার সায়েন্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনুষদের ডিন ড. মুহাম্মদ আমিনুর রহমান ও জাদু পিসির ব্যাবস্থাপনা পরিচালক মাসরুর হান্নান। স্বাগত বক্তব্য প্রদান করেন BdOSN এর সভাপতি মুনির হাসান এবং সভাপতিত্ব করেন বিইউবিটির সিএসই বিভাগের চেয়ারম্যান ও বিইউবিটি রিসার্চ গ্র্যাজুয়েট স্কুলের ডিন অধ্যাপক ড. মো. আহসান হাবীব।

প্রধান অতিথির বক্তব্যে বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. শওকত আলী বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা আজ আর ভবিষ্যতের স্বপ্ন নয়, এটি আমাদের বর্তমানের বাস্তবতা। আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশকে প্রযুক্তিতে এগিয়ে নিয়ে যাবে।” তিনি আরও ঘোষণা করেন যে, এই অলিম্পিয়াডের বিজয়ীরা বিইউবিটিতে ভর্তির ক্ষেত্রে ১০০% ওয়েভার সুবিধা পাবেন। তাঁর এই ঘোষণা উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সঞ্চার করে।

বিশেষ অতিথির বক্তব্যে মুনির হাসান বলেন, “বাংলাদেশের তরুণ প্রজন্ম মেধায় ও সম্ভাবনায় কোনো অংশে পিছিয়ে নেই। এআই অলিম্পিয়াডের মতো প্ল্যাটফর্ম তাদের সেই সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ দিচ্ছে। আমরা চাই, বাংলাদেশের শিক্ষার্থীরা বৈশ্বিক প্রযুক্তির মঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরুক।”

সভাপতির বক্তব্যে বিইউবিটির সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আহসান হাবীব বলেন, “আজকের এই প্রতিযোগিতা কেবল একটি পুরস্কার জেতার আয়োজন নয়, এটি আমাদের শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি আজীবন অনুরাগ তৈরির একটি প্রয়াস। বিইউবিটি সবসময় এ ধরনের মেধাচর্চার পাশে থাকবে।”

আয়োজক সংস্থা বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) জানায়, ঢাকা আঞ্চলিক পর্বের সফল সমাপ্তি এআই এর প্রতি শিক্ষার্থীদের ক্রমবর্ধমান আগ্রহের প্রতিফলন। এই পর্বের বিজয়ীরা আগামী ১৬ মে চূড়ান্ত জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবে। উল্লেখ্য, এবারের আসরের প্লাটিনাম স্পন্সর ও জাতীয় পর্বের হোস্ট হিসেবে রয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি এবং পাওয়ার্ড বাই পার্টনার হিসেবে যুক্ত আছে রিভ চ্যাট (REVE Chat)। গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে ব্রেইন স্টেশন ২৩, সিলভার স্পন্সর মিলিয়ন এক্স বাংলাদেশ ও ক্রিয়েটিভ আইটি এবং ব্রোঞ্জ স্পন্সর বিটনা। নলেজ পার্টনার হিসেবে সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট (IIT-DU), টিভি পার্টনার দীপ্ত টিভি এবং অন্যান্য পার্টনার হিসেবে যুক্ত আছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (SPSB), রকমারি ডট কম ও জাদু পিসি।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

সর্বশেষ

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি