বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
28 C
Dhaka

‘উইজ’ কিনছে গুগল!

ক্লাউড সিকিউরিটি প্রতিষ্ঠান ‘উইজ’ কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ইতোমধ্যেই গুগলের মালিকানা প্রতিষ্ঠান অ্যালফাবেট এই বিষয়ে উইজ-এর সাথে আলোচনা শুরু করেছে। জানা গেছে, ২৩ বিলিয়ন মার্কিন ডলারের সম্ভাব্য চুক্তি হতে পারে।

বাজার বিশ্লেষকরা বলছেন, ২৩ বিলিয়ন ডলারে উভয় কোম্পানি সম্মত হলে গুগলের ইতিহাসে এটাই হবে সবচেয়ে বড় অঙ্কের ‘অধিগ্রহণ’।

ক্লাউড সিকিউরিটি প্রতিষ্ঠান উইজ-এর ক্লায়েন্ট তালিকায় রয়েছে গুগল, মাইক্রোসফট, অ্যামাজন ও ওর‍্যাকল এর মতো টেক জায়ান্টরা- যাদের ক্লাউড সার্ভিসের নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করে থাকে নিউ ইয়র্ক-ভিত্তিক এই প্রতিষ্ঠানটি। এখন পর্যন্ত উইজে মোট বিনিয়োগের পরিমাণ ১.৯ বিলিয়ন মার্কিন ডলার।

ক্লাউড প্রযুক্তিতে টেক জায়ান্টদের বিনিয়োগ যেমন বাড়ছে, তেমনি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ক্লাউড সার্ভিসের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিও। আর এই চাহিদার কথা মাথায় রেখেই উইজ-এর মতো স্টার্টআপের আবির্ভাব। স্বাভাবিকভাবেই গুগল চাইবে উইজ-এর অবকাঠামোকে কাজে লাগিয়ে নিজেদের ক্লাউড বিজনেসকে আরও এগিয়ে নিয়ে যেতে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি