শনিবার, আগস্ট ২২, ২০২৬
29 C
Dhaka

ঘূর্ণিঝড় রেমাল: সারা দেশে ২২ হাজারের বেশি মোবাইল টাওয়ার বন্ধ

টেকভিশন২৪ ডেস্ক : ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বিদ্যুৎ বিভ্রাটে সোমবার (২৭ মে) বিকেলের মধ্যে দেশের ৪৮ শতাংশ মোবাইল টাওয়ারের পরিষেবা বন্ধ করতে হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। এর ফলে লাখ লাখ মানুষ ভয়েস কলিং ও মোবাইল ইন্টারনেট থেকে বঞ্চিত হয়েছে

দুর্ঘটনা এড়াতে রোববার (২৬) বিকেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলো থেকে শুরু করে দেশজুড়ে একের পর এক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হয়েছে বিদ্যুৎ সরবরাহকারীদের।

সোমবার বিকাল ৪টা নাগাদ দেশজুড়ে বিস্তৃত নেটওয়ার্কের সঙ্গে ৬৪ জেলার ৪৫ হাজার ৬১০টি টেলিকম টাওয়ারের মধ্যে ৪৮.৭১ শতাংশ বা ২২ হাজার ২১৮টি টাওয়ারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

টেলিকম কর্মকর্তা বলেন, ঘূর্ণিঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর বেশিরভাগ অঞ্চলে গ্রিডের বিদ্যুৎ সরবরাহ শুরু হতে মঙ্গলবার বিকেল পর্যন্ত সময় লাগতে পারে। দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার নিশ্চিতে সহায়তা করার জন্য যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সংযোগ চালু করতে বিদ্যুৎ অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

বিটিআরসির তথ্যমতে, দেশের কম ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চলের অন্তর্ভুক্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে তুলনামূলকভাবে বেশিসংখ্যক টাওয়ার চালু রয়েছে। বিপরীতে বরিশাল, খুলনা, চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিভাগের জেলাগুলোতে টাওয়ার চালু আছে কম।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

দেশে সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি