শনিবার, আগস্ট ২২, ২০২৬
29 C
Dhaka

নিরাপত্তা বাড়াতে নতুন ফিচার যুক্ত করলো টিকটক

টেকভিশন২৪ ডেস্ক : সম্প্রতি টিকটক এর ক্রিয়েটর এবং গ্লোবাল কমিউনিটির জন্য টিকটক প্ল্যাটফর্ম আরও নিরাপদ ও আনন্দদায়ক করার লক্ষ্যে কমিউনিটি গাইডলাইন আপডেট ঘোষণা করেছে। নতুন কিছু ফিচারের বিষয় উঠে এসেছে এই গাইডলাইনে।

গত ১৭ই মে থেকে এটি কার্যকর হয়েছে। টিকটকের পলিসি বুঝতে আরও সুস্পষ্ট সংজ্ঞা, নতুন ফিচার এবং অ্যাকাউন্টের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য নতুন টুলস সম্পর্কে বলা হয়েছে এই আপডেটগুলোতে।

প্ল্যাটফর্মে বিদ্বেষমূলক বক্তব্য, স্বাস্থ্য সম্পর্কিত ভুল তথ্য, কনটেন্ট মডারেশন নিয়ে পলিসিগুলো সম্পর্কে আরও স্পষ্ট ব্যাখ্যা এবং তথ্য প্রদানের জন্য টিকটক এবারের কমিউনিটি গাইডলাইনগুলো আপডেট করেছে। এই আপডেটগুলোর মাধ্যমে টিকটকের নিয়মাবলী সম্পর্কে ইউজাররা জানতে পারবে।

টিকটকের ফর ইউ ফিডে নিরাপত্তা নিশ্চিত করতে, কনটেন্টের যোগ্যতার নতুন মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। এই মানদণ্ডগুলো লঙ্ঘন করে ক্রিয়েটররা বারবার কনটেন্ট পোস্ট করলে তাদের অ্যাকাউন্টগুলো ফর ইউ ফিডে রিকমেন্ড করার জন্য সাময়িকভাবে অযোগ্য থাকবে। পাশাপাশি, তাদের কনটেন্টগুলো সার্চ রেজাল্টেও কম দৃশ্যমান হবে। তবে, এর জন্য ক্রিয়েটররা নোটিফিকেশন পাবেন এবং এর জন্য আপিল করার সুযোগ পাবেন।

এছাড়া, টিকটক একটি সতর্কতা সংবলিত নির্দেশ ব্যবস্থা বা স্ট্রাইক সিস্টেম চালু করেছে। যখন কোনো ক্রিয়েটর প্রথমবার কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করবে, তখন তারা একটি সতর্ক বার্তা পাবেন। এক্ষেত্রে তাদের অ্যাকাউন্ট স্ট্রাইক তালিকার মধ্যে যুক্ত করা হবে না। তবে, পরবর্তীতে ভবিষ্যতের লঙ্ঘনগুলো ট্র্যাক করা হবে এবং সেই অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ক্রিয়েটরদের আরও সহযোগিতা করার জন্য, ‘অ্যাকাউন্ট চেক’ নামে টিকটক একটি নতুন ফিচার চালু করছে। এই টুলটির মাধ্যমে ক্রিয়েটররা তাদের অ্যাকাউন্ট এবং সাম্প্রতিক পোস্টগুলি অডিট করতে পারবে। এছাড়া, এর মাধ্যমে প্ল্যাটফর্মে তাদের অবস্থানের একটি সুস্পষ্ট ওভারভিউ পাবেন। গাইডলাইন লঙ্ঘনের কারণে কমেন্ট বা ডিরেক্ট মেসেজের মতো ফিচারগুলোর উপর ‘অ্যাকাউন্ট চেক’ যে কোনো ধরনের বিধিনিষেধ নির্দেশ করবে এবং ‘ফর ইউ’ ফিড থেকে সরানো বা রেস্ট্রিকটেড কনটেন্টগুলো হাইলাইট করবে।

এছাড়াও, টিকটক চালু করছে ‘টিকটক ক্রিয়েটর কোড অফ কনডাক্ট’। যে ক্রিয়েটররা টিকটক প্রোগ্রাম, ফিচার, ইভেন্ট এবং ক্যাম্পেইনে অংশগ্রহণ করে থাকে তাদের জন্য এটি একটি মানদণ্ডস্বরূপ। খুব দ্রুতই সামনে এই কোডগুলো প্রয়োগ করা হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

দেশে সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি