বুধবার, অক্টোবর ৭, ২০২৬
29.8 C
Dhaka

এক চার্জে ১৬৮ ঘণ্টা চলবে এই স্মার্টওয়াচ

টেকভিশন২৪ ডেস্ক : জনপ্রিয় গ্যাজেট নির্মাতা প্রতিষ্ঠান বোট নিয়ে এলো নতুন একটি স্মার্টওয়াচ। বোট স্টর্ম কল ৩ স্মার্টওয়াচে থাকছে অসংখ্য ফিচার। ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটি রয়েছে এই স্মার্টওয়াচে। এর সাহায্যে ব্যবহারকারীরা স্মার্টওয়াচের মাধ্যমে ব্লুটুথ কলিং ফিচারের পরিষেবা পাবেন।

বোট স্টর্ম কল ৩ স্মার্টওয়াচে ১.৮৩ ইঞ্চির আয়তাকার ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে রয়েছে ওয়েক-আপ জেসচার এর সাপোর্ট। ব্যবহারকারীরা বিভিন্ন ছবি, ডিজাইন এবং থিমে স্মার্টওয়াচে ওয়াচ ফেস কাস্টোমাইজড করে নিতে পারবেন।

বোটের নতুন স্মার্টওয়াচে একটি ইমার্জেন্সি এসওএস মোড রয়েছে। এর সাহায্যে অ্যালার্ট পাঠানো যাবে সেইসব কনট্যাক্টের কাছে যেগুলোকে ব্যবহারকারীরা আগে থেকে ইমার্জেন্সি কনট্যাক্ট হিসেবে সেট করে রেখেছেন। ব্যবহারকারীদের ওয়াচ বাটনে তিন থেকে পাঁচ সেকেন্ড জোরে চাপ দিয়ে রাখতে হবে। তারপরেই ইমার্জেন্সি কনট্যাক্টের কাছে ফোন কিংবা এসএমএস পৌঁছে যাবে অ্যালার্ট হিসেবে। সেই সঙ্গে ইউজারের লোকেশনও পেয়ে যাবেন তারা।

বোট স্টর্ম কল ৩ স্মার্টওয়াচের সাহায্যে ইউজারের হার্ট রেট অর্থাৎ হৃদস্পন্দন, ব্লাড অক্সিজেন লেভেল অর্থাৎ রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপ করা যাবে। এর পাশাপাশি স্লিপ সাইকেল ট্র্যাকারের মাধ্যমের ইউজারের স্লিপ সাইকেল কেমন তা বোঝা যাবে।

এই স্মার্টওয়াচে আগে থেকে ৭০০-র বেশি অ্যাক্টিভিটি মোড সেট করা রয়েছে। এই স্মার্টওয়াচে থাকা যাবতীয় স্বাস্থ্য সংক্রান্ত ডাটা ইউজাররা নখদর্পণে রাখতে পারবেন বোট ক্রেস্ট অ্যাপের মাধ্যমে। ইউজারের ফোনে এই অ্যাপ ইনস্টল থাকলেই হবে। এই স্মার্টওয়াচে সেডেন্টারি অ্যালার্টও রয়েছে। এই ফিচার ইউজার অনেকক্ষণ বসে থাকলে তাঁকে অ্যাক্টিভ হওয়ার অ্যালার্ট দেবে।

বোটের নতুন স্মার্টওয়াচে রয়েছে একটি ২৩০ এমএএইচ ব্যাটারি। একবার পুরো চার্জ দিলে ১৬৮ ঘণ্টা, অর্থাৎ সাতদিন পর্যন্ত চালু থাকবে স্মার্টওয়াচ। অ্যাক্টিভ ব্ল্যাক, চেরি ব্লসম, ডার্ক ব্লু এবং অলিভ গ্রিন- এই চার রঙের স্ট্র্যাপ পাওয়া যাবে বোট স্টর্ম কল ৩ স্মার্টওয়াচে। এছাড়াও রয়েছে একটি সিলভার মেটার ভ্যারিয়েন্ট। তার দাম ১ হাজার ২৪৯ রুপি। সিলিকন স্ট্র্যাপের দাম ১ হাজার ৯৯ রুপি।

এই সপ্তাহের জনপ্রিয়

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি