শনিবার, আগস্ট ২২, ২০২৬
29 C
Dhaka

ফেনীর ৯১.৯ শতাংশ মোবাইল টাওয়ার অচল

টেকভিশন২৪ ডেস্ক : বন্যাকবলিত ফেনী জেলার ৯১ দশমিক ৯ শতাংশ মোবাইল ফোনের টাওয়ার অচল হয়ে পড়েছে। অন্যদিকে, সিলেট ও মৌলভীবাজারের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। গতকাল (শুক্রবার) বিকেল ৩টায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ তথ্য জানিয়েছে।

কমিশন জানায়, চলমান বন্যা পরিস্থিতিতে দেশের মোট ১০ জেলার প্রায় ১১ শতাংশ মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে। জেলাগুলো হলো-ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট।

এর মধ্যে, ফেনী জেলায় ৯১ দশমিক ৯ শতাংশ টাওয়ার অচল। অন্যান্য জেলার মধ্যে নোয়াখালী জেলার ২১ শতাংশের বেশি, খাগড়াছড়ির ১৫ শতাংশের বেশি ও কুমিল্লার প্রায় ১৪ শতাংশ টাওয়ার অচল।

এ অবস্থায় টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্বাভাবিক রাখতে বিটিআরসি বেশকিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এর মধ্যে, সেনাবাহিনী থেকে মোবাইল অপারেটর এবং টাওয়ারকো অপারেটরদের টেকনিক্যাল লোকবল, নেটওয়ার্ক সরঞ্জাম, জেনারেটর ও জ্বালানি পরিবহনের জন্য প্রয়োজনীয় নৌযান বা স্পিডবোট সরবরাহ করা এবং সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে এবং এ প্রচেষ্টা অব্যাহত রাখতে সমন্বয় করা হচ্ছে।

ক্ষেত্রবিশেষে যেসব অপারেটরদের কোর সাইট পুরোপুরি পানির নিচে ডুবে গেছে, সেসব ক্ষেত্রে পানির লেভেল না নামা পর্যন্ত আপাতত নেটওয়ার্ক সচল করার কার্যক্রম তরান্বিত করা যাচ্ছে না বলে জানিয়েছে বিটিআরসি।

অপারেটরদের যেসব সাইট বিদ্যুৎ বা জেনারেটরের মাধ্যমে সচল করা সম্ভব হচ্ছে, সেসব ক্ষেত্রে স্থানীয় জনগণের মোবাইল ফোন চার্জের সুবিধা দেওয়া হচ্ছে।

ফেনীর নেটওয়ার্ক পুনরুদ্ধার চালেঞ্জিং ও সময়সাপেক্ষ হয়ে পড়েছে উল্লেখ করে বিটিআরসি বলছে,  সংশ্লিষ্টদের সঙ্গে সামগ্রিক কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং, যোগাযোগ স্থাপন ও সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখা হয়েছে।

সিলেট, মৌলভীবাজারের ক্ষেত্রেও বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হওয়ায় যোগাযোগ স্থাপন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করছে বিটিআরসি।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

দেশে সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি