সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
29 C
Dhaka

মস্তিষ্কে সফলভাবে মাইক্রোচিপ স্থাপন করল নিউরালিংক

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকার খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদন আগেই পেয়েছিল ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান নিউরালিঙ্ক। এবার পরীক্ষামূলকভাবে মানুষের ব্রেইনে (মস্তিষ্ক) চিপ বসিয়েছে তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, নিজেই এই তথ্য জানিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এই চিপ স্থাপন সফলভাবে করা হয়েছে বলেও জানান তিনি।

এর মধ্য দিয়ে এই প্রথম মানুষের মাথায় বসানো হলো চিপ। এর আগে শূকর ও বানরের মস্তিষ্কে নিউরালিংকের ডিভাইস সফলতার সঙ্গে স্থাপন করা হয়। মাস্কের প্রতিষ্ঠানটি দাবি করছে, ডিভাইসটি স্থাপন ও অপসারণ একেবারেই নিরাপদ। এতে কোনো তার নেই।

সংশ্লিষ্টরা বলছেন, নিউরালিঙ্কের চিপের সাহায্যে অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন শারীরিকভাবে প্রতিবন্ধীরা। চলাফেরা কিংবা যোগাযোগে অক্ষম বা দুর্বল ব্যক্তিদের জন্য কিছু করার চেষ্টা অনেক আগে থেকেই চালিয়ে যাচ্ছিলেন ইলন মাস্ক।

এরই মধ্যে কিছু সফলতা আসতে শুরু করেছে বলে জানিয়েছে নিউরালিংক। যার দেহে এই চিপ বসানো হয়েছে, তার স্নায়ু কিছুটা কাজ করতে শুরু করেছে। তিনি সুস্থতার দিকে যাচ্ছেন।

পরীক্ষামূলক কার্যক্রম শুরু করার আগেই অবশ্য নিউরালিঙ্কের প্রতিদ্বন্দ্বী তৈরি হয়েছে মার্কেটে। একই ধরনের চিপ বানানো শুরু করেছে আরও বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এ নিয়ে বিস্তারিত জানতে নিউরালিংক ও আমেরিকার খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি।

গত বছরের মে মাসে অনুমোদন দেওয়া হয় ইলন মাস্কের প্রতিষ্ঠান নিউরালিঙ্ককে। প্রযুক্তির ইতিহাসে এটি একটি মাইলফলক বলে উল্লেখ করেছে বিবিসি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটারের নতুন নাম) পোস্ট করেছেন ইলন মাস্ক। তিনি বলেন, ‘আমাদের এই যন্ত্রের নাম হবে টেলিপ্যাথি।’    

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

সর্বশেষ

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটক বাজার চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই)...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি