রবিবার, নভেম্বর ৮, ২০২৬
31.9 C
Dhaka

ফেনীতে ৭৪৫ জন নারীর হাতে প্রধানমন্ত্রীর উপহার ল্যাপটপ তুলে দিলেন পলক

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ তরুণ উদ্যোক্তারা। তিনি বলেন দেশের উদীয়মান তরুণ উদ্যোক্তাদের ওপর নির্ভর করছে ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ কেমন হবে।

প্রতিমন্ত্রী আজ ফেনীর পিটিআই মাঠ প্রাঙ্গনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের হার পাওয়ার প্রকল্পের আওতায় ফেনী, লক্ষীপুর ও চাঁদপুর জেলার ৭৪৫ জন নারী প্রশিক্ষণার্থীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

দেশে আইটি নির্ভর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন আজ থেকে ১৫ বছর আগে এই সুযোগ কিন্তু ছিল না। তিনি বলেন বর্তমানে দেশে প্রায় ৭ লক্ষ আইটি ফ্রিল্যান্সার, প্রায় ৩ লক্ষাধিক সফটওয়্যার ডেভেলপার, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ১ লক্ষ হার্ডওয়্যার, ই-কমার্সে ৩ লক্ষাধিক তরুণ-তরুণীসহ প্রায় ২০ লক্ষ তরুণ-তরুণীর আইটি সেক্টরে কর্মসংস্থান সৃষ্টি এবং ১ দশমিক ৯ বিলিয়ন ডলার রপ্তানি আয় হচ্ছে।

প্রতিমন্ত্রী পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন অসাম্প্রদায়িক, প্রগতিশীল, উদ্ভাবনী এবং সমস্যা সমাধানকারী মানসিকতা সম্পন্ন স্মার্ট সিটিজেন, ক্যাশলেস, ইন্টারঅপারেবল এবং সাসটেইনেবল স্মার্ট ইকোনমি, পেপারলেস, অটোমেটেড স্মার্ট গভর্নমেন্ট এবং বৈষম্যমুক্ত অন্তর্ভুক্তিমূলক স্মার্ট সমাজ ব্যবস্থা এ ৪টি পিলার ঠিক করে দিয়েছেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ।

স্মার্ট কর্মসংস্থানের হাব হিসেবে গড়ে তোলার লক্ষে প্রতিমন্ত্রী ফেনীর প্রত্যেকটি সংসদীয় আসনের শেখ রাসেল ডিজিটাল ল্যাব সমূহে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এবং ১০০টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের ঘোষণা দেন। পাশাপাশি তিনি ফেনীর প্রতিটি প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, মাদ্রাসা, কমিটি হেলথ ক্লিনিক, ভূমি অফিস, সরকারি দপ্তরসহ সবগুলো প্রতিষ্ঠানকে হাই স্পিড ফিক্সড ব্রডব্যান্ড কানেক্টিভিটি আওতায় আনা হবে বলেও জানান।

প্রতিমন্ত্রী নারী প্রশিক্ষণাথীদেরকে প্রধানমন্ত্রী উপহার দেশের কল্যাণে তাদের দায়িত্ব ভালোভাবে পালন করে নিজেদেরকে আরো ১০ জন উদ্যোক্তা তৈরির জন্য আহ্বান জানান।

ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম, ফেনী-২ সাংসদ নিজাম উদ্দিন হাজারী, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামাল, হার পাওয়ার প্রকল্প পরিচালক রায়হানা ইসলাম, ই-ক্যাব সভাপতি শমী কায়সার।

পরে প্রতিমন্ত্রী পরশুরাম উপজেলায় শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টানের জায়গা, চট্ট্রগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন প্রকল্পের চলমান কাজের অগ্রগতি এবং চাঁদগাঁও শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টান স্থাপনের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

সর্বশেষ

ফুটবল ও প্রযুক্তির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে টেকনোলজি, ফুটবল ও...

২০২৭ সালে সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা

টেকভিশন২৪ ডেস্ক: আগামী বছর বহুল আলোচিত ও ব্যতিক্রমী বৈদ্যুতিক...

রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: দেশে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে আয়োজিত হলো...

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০তম উপজেলা সংযুক্ত করবে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু...

ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সহজ ও দ্রুত...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি