শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
27 C
Dhaka

থ্রেডসে পাঁচ দিনেই ১০ কোটি ব্যবহারকারী

টেকভিশন২৪ ডেস্ক: মাইক্রো ব্লগিং সাইট টুইটার কিনেই হরেক রকম পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। নীল টিকের বিনিময়ে অর্থ নেওয়া, ব্যবহারকারীদের টুইটের সংখ্যা বেঁধে দেওয়ার মতো তার নানা পদক্ষেপে অনেকেই ক্ষেপে যান। কেউ কেউ পড়েন বিপাকে। সেই সুযোগটাই কাজে লাগিয়ে একই ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম ‘থ্রেডস’ খুলে ফেলেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ।

আর টুইটারের বিকল্প থ্রেডস প্রকাশ্যে আসতেই রীতিমতো ঝড় তুলেছে। এরইমধ্যে মাত্র পাঁচ দিনে ১০০ মিলিয়ন বা ১০ কোটি গ্রাহকের মাইলফলক ছুঁয়েছে জুকারবার্গের থ্রেডস। সোমবার এই তথ্য দিয়েছে একটি ডাটা ট্র্যাকিং ওয়েবসাইট। তাদের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ চ্যাটজিপিটির রেকর্ডও ভেঙে দিয়েছে থ্রেডস।  

চ্যাটজিপিটির ১০০ মিলিয়ন ব্যবহারকারীর মাইলফলক ছুঁতে লেগেছিল দুই মাস। ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের এই মাইলফলকে যেতে লেগেছিল ৯ মাস।

গত বুধবার অ্যাপল ও অ্যান্ড্রয়েড ভার্সনে থ্রেডস অ্যাপটি বিশ্বের ১০০টি দেশে প্রকাশ করা হয়। যদিও এটা এখনো ইউরোপের অনেক দেশ থেকে ডাউনলোড করা যাচ্ছে না। কারণ মেটা এখনো ইউরোপীয় ইউনিয়নের ডাটা পলিসি মেনে চলার বিষয়ে নিশ্চয়তা দিতে পারেনি।

বিশ্বজুড়ে টুইটারের ২০০ মিলিয়ন নিয়মিত ব্যবহারকারী রয়েছে। তবে ইলন মাস্কের অধীনে যাওয়ার পর থেকে এই অ্যাপটি নানা রকম জটিলতায় ভুগছে। অনেক কর্মীকে ছাটাই করা হয়েছে।

এ কারণেই অনেকেই টুইটারের বিকল্প খুঁজছিলেন। আর ঠিক সেই সুযোগ কাজে লাগিয়েই থ্রেডস নিয়ে হাজির হয়েছে মেটা। জুকারবার্গের বিরুদ্ধে থ্রেডস নিয়ে চুরি ও প্রতারণার অভিযোগ এনে আইনি লড়াইয়ে নামার ঘোষণাও দিয়েছেন মাস্ক।

আর সহজেই ইনস্টাগ্রামের সাথে লিংক করা যায় বলে থ্রেডস আরো বেশি গ্রাহকবান্ধব। অনলাইন ডাটা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কুইভার কোয়ান্টিটেটিভ জানিয়েছে গ্রিনিচ সময় সোমবার সকাল সাতটায় ১০০ মিলিয়ন ব্যবহারকারীর মাইলফলক ছুঁয়েছে থ্রেডস।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

সর্বশেষ

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি