শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
27 C
Dhaka

খবর পড়ছেন সঞ্চালক, তবে তিনি মানুষ নন!

টেকভিশন২৪ ডেস্ক: টিভির পর্দায় খবর পড়ছেন এক সুবেশা তরুণী। পরনে হ্যান্ডলুম শাড়ি। চুল আঁটসাঁটো করে বাঁধা। কপালে ছোট্ট টিপ। কানে দুল। ঝরঝরে ইংরেজিতে নাগাড়ে কথা বলে চলেছেন।

তবে কিছুক্ষণ ভালো করে দেখলে ধরা যাবে আসল ‘টুইস্ট’। সঞ্চালক রক্ত-মাংসের মানুষ নন। কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ, এআই-কে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে তাকে। এর আগে বিভিন্ন ক্ষেত্রে এআই-এর ব্যবহার দেখা গেছে। এই প্রথমবার খবর উপস্থাপনের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ হলো ভারতে। চ্যানেলের তরফে জানানো হয়েছে, এবার থেকে নিয়মিত খবর পাঠ করবেন এই সঞ্চালক। তার নাম দেওয়া হয়েছে লিসা।

সম্প্রতি একটি অনুষ্ঠানে লিসার সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন চ্যানেলের কর্ণধার। ইংরেজি এবং ওড়িয়া ভাষায় খবর পড়বেন লিসা। তবে জানানো হয়েছে, লিসা ওড়িয়া ভাষা এখনও ভালো করে রপ্ত করে উঠতে পারেননি। তাকে ভাষা শেখানোর কাজ চলছে। ঝরঝর করে ওড়িয়া বলতে শিখে গেলেই আরও বেশ কিছু অনুষ্ঠানের দায়িত্ব তাকে দেওয়া হবে বলে জানিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ। শুধু টিভির পর্দায় নয়, ফেসবুক, ইনস্টাগ্রামের মতো বিভিন্ন সমাজমাধ্যমে লিসাকে দেখা যাবে।

এআই সঞ্চালকের উচ্চারণ, পরিবেশনা, উপস্থাপন অনেকেরই মনে ধরেছে। লিসার আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়েক জন দর্শকও। তারা জানিয়েছেন, লিসাকে নিয়ে তাদের আগ্রহ জন্মেছে। চ্যানেলের কর্ণধার জাগি মাঙ্গত পণ্ডার কথায়, ‘‘একটা সময় কম্পিউটার সবচেয়ে আশ্চর্যের জিনিস ছিল। তবে সেই যুগ আর নেই। সময় বদলেছে। এখন এআই-এর যুগ। সে কারণেই সময়ের সঙ্গে তাল মেলাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

 

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

সর্বশেষ

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি