শনিবার, নভেম্বর ৭, ২০২৬
31.5 C
Dhaka

ছয়টি আপগ্রেডেড ফিচারসহ টেকনোর নতুন ফোন

টেকভিশন ডেস্ক: আগের স্মার্টফোনগুলোর ব্যাপক সাফল্যের পর স্পার্ক সিরিজের আরেক চমক ‘স্পার্ক ৬’ নিয়ে হাজির হলো টেকনো মোবাইল। সর্বোচ্চমানের ছয়টি আপগ্রেডেড ফিচারসহ বাংলাদেশের বাজারে আসা নতুন এ স্মার্টফোনটির দাম ক্রেতাদের নাগালের মধ্যেই রাখা হয়েছে। 
 
স্পার্ক ৬ ফোনটিতে একটি অনন্য ক্ষমতাধর হেলিও জি৭০ অক্টা-কোর চিপসেট, ৫০০০ এমএএইচ বিশাল ব্যাটারি, ৬.৮ ইঞ্চির একটি এইচডি+ডট-ইন আকর্ষনীয় বড় ডিসপ্লে, এআই প্রযুক্তির ১৬ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সাথে আরো তিনটি ক্যামেরা, অডিও এবং সফটওয়্যার ফিচার রয়েছে। দুটি নজরকাড়া ওশান ব্লু ও কমেট ব্লাক রঙে আসা টেকনো ‘স্পার্ক ৬’ বাংলাদেশের বাজারে মাত্র ১৩,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে।
 
ট্রানশান বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক বলেন, “গ্রাহকদের প্রয়োজনের কথা চিন্তা করে বাজারে থাকা অন্য প্রতিযোগীদের ছাড়িয়ে গিয়ে সেরা স্মার্টফোন নিয়ে আসতে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় যুক্ত থাকা, উন্নত মানের ছবি তোলা, বিনোদন বা মোবাইল গেমিংয়ে আগ্রহীদের জন্য শক্তিশালী প্রসেসর, বড় ডিসপ্লে ও বিশাল ক্ষমতার ব্যাটারি রয়েছে এমন স্মার্টফোন চান সবাই। বাংলাদেশের বাজারে আসা নতুন স্পার্ক ৬ মোবাইলে রয়েছে হেলিও জি৭০ গেমিং প্রসেসর যা গেম প্রেমীদের সব চাহিদা পূরণ করবে।” 
 
টেকনো স্পার্ক ৬-এ থাকা হেলিও জি৭০ অক্টা-কোর চিপসেট স্মার্টফোনটির প্রসেসিংয়ের গতি ৬০% পর্যন্ত বাড়িয়ে তুলতে পারবে এবং সামগ্রিক পারফরম্যান্স ২৬% পর্যন্ত বাড়াবে। যা ব্যবহারকারীদের মাল্টি-টাস্কিং ও গেমিংয়ের পাশাপাশি বন্ধুদের সাথে কথা বলতে ও দেখতে পারবে। 
 
আধুনিকতা ও সলিউশনের সাথে স্পার্ক ৬ স্মার্টফোনটিতে আরো বেশি ছবি, গান, ভিডিও, গেমস এবং ফাইল জমা রাখার জন্য ১২৮ গিগাবাইট স্টোরেজ এবং জনপ্রিয় গেমগুলো আরো সাবলীলভাবে খেলার সুবিধা দিতে ফোনটিতে ৪জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড ১০+ হাই-ওএস ৭.০ অপারেটিং সিস্টেমের এ ডিভাইসটিতে শক্তিশালী ৫০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি রয়েছে যা ২৯.৩৭ দিনের স্ট্যান্ডবাই সুবিধা দিবে। 
 
টেকনোর আগের ফোনগুলো থেকে এক্সটারনাল ও ইন্টারনাল ফিচারের ক্ষেত্রে আমূল পরিবর্তন আনা স্পার্ক ৬ ফোনটির ৬.৮ ইঞ্চির এইচডি+ডট-ইন আকর্ষনীয় বড় ডিসপ্লে ব্যবহারকারীদের ভিউইংয়ের ক্ষেত্রে অকল্পনীয় অভিজ্ঞতা দিবে। স্মার্টফোনটিতে থাকা ব্লুটুথ অডিও শেয়ার ফিচারের মাধ্যমে একসাথে তিনটি ব্লুটুথ ডিভাইসকে যুক্ত করতে পারবে। 
 
স্পার্ক ৬ স্মার্টফানটিতে রয়েছে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তি সমৃদ্ধ কোয়াড রিয়ার ক্যামেরা এবং তাতে ১৬এমপি মেইন ক্যামেরা + ২এমপি ম্যাক্রো + ২এমপি ডেপথ + কোয়াড-এলইডি ফ্ল্যাশসহ এআই লেন্স রয়েছে। সেলফি তোলার জন্য সামনে ডুয়েল-এলইডি ফ্ল্যাশসহ ৮এমপি ওয়াইড সেন্সর রয়েছে। 
 
ডিভাসটিতে থাকা শক্তিশালী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ১৮টি ভিন্ন ধরনের দৃশ্য ধারণ করতে পারে এবং ৯৫% রিকগনিশন রেটসহ এআই ভিডিও ধারণ করতে পারে। এর ভিডিও বিউটিফাই, এআই বিউটি, এআই বডি শেপিং ও এআর ইন্টারেকশনের মতো ফিচারগুলোর মাধ্যমে ব্যবহারকারীরা সম্পূর্ণ কাস্টমাইজেশন করে তাদের পছন্দের ছবি ফুটিয়ে তুলতে পারবেন। স্পার্ক ৬ এর দারুন সব ফিচার স্মার্টফোন ব্যবহারকারীদের দূর্দান্ত অভিজ্ঞতা দিবে বলে মনে করে বহুজাতিক কোম্পানি টেকনো মোবাইল। 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

সর্বশেষ

রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: দেশে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে আয়োজিত হলো...

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০তম উপজেলা সংযুক্ত করবে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু...

ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সহজ ও দ্রুত...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

বিদ্যুৎ ও ওয়াই-ফাই সংযোগ ছাড়াই চলবে সোলার ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাড়ি, খামার, নির্মাণাধীন ভবন, গুদামঘর কিংবা দূরবর্তী...

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেক জায়ান্ট ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি