সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
35 C
Dhaka

সরকারের হাই-টেক পার্ক পোর্টালে আরো নতুন সেবা যুক্ত

টেকভিশন ডেস্ক: দেশি-বিদেশি বিনিয়োগকারীদের দ্রুত সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে যুক্ত করলো আরো ০৯টি সেবা।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে এক অনাড়ম্বর সভার মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম এনডিসি। পরিবেশ অধিদপ্তরের পরিবেশ ছাড়পত্র সংক্রান্ত ০৯টি সেবা ওএসএস পোর্টালে যুক্ত হয়ে হাই-টেক পার্কের ওয়ান স্টপ সার্ভিস আরো এক ধাপ এগিয়ে গেলো। এখন থেকে বিনিয়োগকারীগণ পরিবেশ ছাড়পত্রের জন্য ওএসএস প্লাটফরম ব্যবহার করে অল্প সময়ের মধ্যে সেবা গ্রহন করতে পারবেন।

বিনিয়োগকারীগণকে দ্রুত ও সর্বোত্তম সেবা নিশ্চিত করতে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ বদ্ধপরিকর। ওয়ান স্টপ সার্ভিস আইন, ২০১৮ এবং ওয়ান স্টপ সার্ভিস (বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ) বিধিমালা, ২০১৯ অনুযায়ী বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সেবা প্রদান করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় মোট ১৪৮টি সেবা প্রদান করা হচ্ছে যার মধ্যে ১১টি সেবা অনলাইনে (https://ossbhtpa.gov.bd/) পোর্টালের মাধ্যমে প্রদান করা হয়ে আসছে। আজ চালু হওয়া ০৯টি সেবা যুক্ত হওয়ায় এখন সেবা গ্রহীতারা ২০টি সেবা অনলাইনের মাধ্যমে পাবেন। বিনিয়োগকারীগণকে অতি সহজে, অল্প সময়ে ও কম খরচে সেবা প্রদান করার লক্ষ্যে গত ২০১৮ সাল থেকে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে সেবা প্রদান শুরু করে।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ অনলাইনে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে আরো সেবা প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সাথে কাজ করে যাচ্ছে। এর মাধ্যমে সেবা প্রদান করে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিতকরণের পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করা সম্ভব হবে।

হোসনে আরা বেগম এনডিসি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক-কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকল সেবা দাতা সংস্থা / প্রতিষ্ঠানকে সহোযোগিতা করার আহবান জানান যাতে সকল সেবা অতি দ্রুত ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে যুক্ত করা যায়। এতে ইজ অব ডুয়িং বিজনেস (Ease of Doing Business) ইনডেক্সে বাংলাদেশের উন্নয়ন তরান্বিত করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল ২০১৮খ্রি. তারিখে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ও সম্পূর্ণ দেশিয় সফটওয়্যার প্রতিষ্ঠান বিজনেস অটোমেশন লিমিটেডের মধ্যে ওয়ান স্টপ সার্ভিস চালুর বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি ওএসএস পোর্টালটির উন্নয়নে সহযোগিতা করছে।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

সর্বশেষ

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি