শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
31.9 C
Dhaka

জিপি স্টার গ্রাহকদের জন্য মিতসুবিশি শোরুম ও র‌্যাংগস ওয়ার্কশপে বিশেষ অফার

টেকভিশন২৪ ডেস্কঃ জিপি স্টার ও মিতসুবিশি’র মধ্যে পার্টনারশিপের সূচনা উদযাপন করতে সম্প্রতি র‌্যাংগস লিমিটেড এবং র‌্যাংগস ওয়ার্কশপের সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন। এই চুক্তির আওতায় গ্রামীণফোনের স্টার গ্রাহকরা মিতসুবিশি গাড়ির শোরুম এবং র‌্যাংগস ওয়ার্কশপে নানা ধরনের সুবিধা উপভোগ করতে পারবেন।

রাজধানীতে অবস্থিত মিতসুবিশির ফ্ল্যাগশিপ শোরুম র‌্যাংগস বেবিলোনিয়ায় সম্প্রতি এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোহাম্মদ ফাহিম হোসেন, হেড অব মার্কেটিং, র‌্যাংগস লিমিটেড এবং র‌্যাংগস ওয়ার্কশপ লি; মোহাম্মদ রেজওয়ান চেীধুরী, হেড অব সেগমেন্ট পারফরমেন্স ম্যানেজমেন্ট, প্রিমিয়াম সেগমেন্ট, গ্রামীণফোন; নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন র‌্যাংগস লি এবং র‌্যাংগস ওয়ার্কশপের সিইও মোহাম্মদ হামদুর রহমান সায়মন, এবং গ্রামীণফোনের সিএমও মোহাম্মদ সাজ্জাদ হাসিব।

এই চুক্তি অনুযায়ী, প্লাটিনাম প্লাস এবং প্লাটিনাম জিপিস্টার গ্রাহকরা বিশেষ মূল্যে শোরুম থেকে ব্র্যান্ড নিউ মিতসুবিশি গাড়ি কিনতে পারবেন। এছাড়া, গাড়ি কেনার পর গ্রাহকরা র‌্যাংগস ওয়ার্কশপ থেকে আফটার সেলস সার্ভিসে ১৫% এবং জেনুইন মিতসুবিশি পার্টস কেনার ক্ষেত্রে ৫% ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।

এ প্রসঙ্গে মোহাম্মদ সাজ্জাদ হাসিব, চিফ মার্কেটিং অফিসার, গ্রামীণফোন বলেন, “সবাইকে প্রয়োজনীয় বিষয়ের সাথে যুক্ত করার ক্ষেত্রে আমাদের যাত্রায় গ্রাহকদের অগ্রাধিকার দেয়া আরও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। গ্রাহক-কেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে, আমাদের লয়্যাল কাস্টমারদের নতুন অভিজ্ঞতা প্রদানে এবং তাদের জন্য নতুন সেবা নিয়ে আসতে আমরা সর্বদা চেষ্টা করে যাচ্ছি। মিতসুবিশির সাথে এ পার্টনারশিপের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবো। গ্রাহকরা বিগত ২৫ বছর ধরে আমাদের ওপর আস্থা রেখেছেন, তাদের কারণেই আমরা আজকের অবস্থানে পৌঁছেছি। এ যাত্রায় মিতসুবিশিকে পেয়ে আমরা আনন্দিত।”

র‌্যাংগস লিমিটেড এবং র‌্যাংগস ওয়ার্কশপ লিমিটেডের সিইও মোহাম্মদ হামদুর রহমান সায়মন বলেন, “দেশের ব্র্যান্ড নিউ গাড়ির বাজারে মিতসুবিশি সব সময়ই এগিয়ে আছে। জাপানি ব্র্যান্ড হিসাবে আমরা গ্রাহকদেরকেই আমাদের ব্যবসায়িক কার্যক্রমের ক্ষেত্রে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে এসেছি, এবং তাদের সুবিধা ও স্বাচ্ছন্দ্য বৃদ্ধিতে প্রতিনিয়ত আমরা কাজ করে যাচ্ছি। এই ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসাবে গ্রামীণফোনের গ্রাহকদের জন্য নতুন গাড়ি ক্রয় ও আফটার সেলস সার্ভিসে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা বিশ্বাস করি, এই অংশীদারিত্ব শুধু গ্রাহকদের জন্যই সুবিধা নিয়ে আসবে না, একই সাথে এটি দেশের ব্র্যান্ড নিউ গাড়ীর বাজারেও এক নতুন মাত্রা যুক্ত করবে”।

গ্রাহক এবং উদ্ভাবনী-কেন্দ্রিক প্রতিষ্ঠান হিসাবে গ্রামীণফোন সবসময়ই সর্বোচ্চ মানের সেবা দিতে প্রতিজ্ঞাবদ্ধ। গ্রাহকদের জীবনযাত্রার মানকে আরো উন্নত করতে জনপ্রিয় সব ব্র্যান্ডের সাথে তাদের আরো সহজে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করে গ্রামীণফোন। অন্যদিকে, র‌্যাংগস লিমিটেড তাদের পণ্যে ও সেবার মান দিয়ে ইতিমধ্যে দেশব্যাপী সুনাম অর্জন করেছে। এই দুটি স্বনামধন্য ব্রান্ডের অংশীদারিত্ব নিঃসন্দেহে গ্রামীণফোন স্টার গ্রাহকদের জন্য মিতসুবিশি মোটর শোরুম এবং র‌্যাংগস ওয়ার্কশপে সেরা অভিজ্ঞতা অর্জনের সম্ভাবনা নিশ্চিত করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

সর্বশেষ

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

৮ আগস্ট ইনফিনিক্স ক্যাম্পাস কাপের ফাইনাল আসর

টেকভিশন২৪ ডেস্ক: দেশে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালযের শিক্ষার্থীদের জন্য এক্সক্লুসিভ...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি