শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
31.9 C
Dhaka

বাণিজ্য মেলায় নগদ-এ কেনাকাটায় বিশাল ডিসকাউন্ট বা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্কঃ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নির্দিষ্ট মার্চেন্ট থেকে বিভিন্ন পণ্য সামগ্রী নগদ-এর মাধ্যমে কেনাকাটায় গ্রাহকেরা পাচ্ছেন সর্বোচ্চ ২২ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট বা ক্যাশব্যাক। লাইফস্টাইল, হোম এপ্লায়েন্স ও রেস্টুরেন্টের মতো বিভিন্ন ক্যাটাগরিতে নগদ গ্রাহকেরা উপভোগ করতে পারছেন দারুণ এই অফার।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নগদ-এর যেকোনো গ্রাহক নির্দিষ্ট মার্চেন্ট থেকে পণ্য কেনাকাটা করে নগদ অ্যাপ কিংবা ইউএসএসডি-এর (*১৬৭#) মাধ্যমে পেমেন্ট করলেই পাচ্ছেন এই ডিসকাউন্ট বা ক্যাশব্যাক অফারটি। বাণিজ্য মেলায় নগদ গ্রাহকেরা এই অফারটি উপভোগ করতে পারবেন ৩১ জানুয়ারি ২০২৩ পর্যন্ত।

এই অফারের আওতায় লাইফস্টাইল ক্যাটাগরিতে ভিস্তা ইলেকট্রনিক্স লিমিটেডের পণ্য কিনে গ্রাহকেরা পাবেন ২২ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। পেমেন্ট করার সময় গ্রাহকেরা ডিসকাউন্টের পরিমাণ দেখতে পারবেন এবং মার্চেন্টকে হ্রাসকৃত মূল্য পরিশোধ করবেন। পাশাপাশি নগদ গ্রাহকেরা ভিস্তা ইলেকট্রনিক্স লিমিটেডে পণ্য কিনে একাধিকবার উপভোগ করতে পারবেন এই ডিসকাউন্ট অফারটি।

লাইফস্টাইল ক্যাটাগরিতে প্রভিডেন্স-এ মিলছে ১২ শতাংশ ক্যাশব্যাক। পাশাপাশি একই ক্যাটাগরিতে ভিশন, ওয়াকার, বেস্টবাই ও রিগ্যাল এ মিলছে ১০ শতাংশ ক্যাশব্যাক। এছাড়া ডেইলি শপিং থেকে ১,০০০ টাকা কেনাকাটা করে নগদ গ্রাহকেরা পাচ্ছেন ৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

রেস্টুরেন্টের ক্যাটাগরিতে কুপার্স ও টেস্টি ট্রিট থেকে ১২ শতাংশ ক্যাশব্যাক উপভোগ করতে পারছেন নগদ গ্রাহকেরা। পাশাপাশি হোম এপ্লায়েন্স ক্যাটাগরিতে গাজী হোম এপ্লায়েন্স থেকে ২,০০০ টাকা কেনাকাটা করে নগদ গ্রাহকেরা পাচ্ছেন ১৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

বাণিজ্য মেলায় অফারটি পেতে গ্রাহকের নগদ অ্যাকাউন্টটি অবশ্যই সচল থাকতে হবে। পাশাপাশি এই ক্যাম্পেইন চলাকালীন সময় নির্দিষ্ট মার্চেন্টের নিজস্ব পলিসি অনুযায়ী এই ক্যাশব্যাক বা ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন গ্রাহকেরা।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্যাশব্যাক ও ডিসকাউন্ট অফার নিয়ে নগদ-এর চিফ সেলস অফিসার শিহাবউদ্দিন চৌধুরী বলেন, ‘বছরের এই একটি সময় মানুষ কেনাকাটার জন্য মুখিয়ে থাকে। সেই সময়ে আমরা এই অফার দিয়ে গ্রাহকের পাশে থাকার চেষ্টা করছি। আশা করছি গ্রাহকেরা নগদ ব্যবহারের মাধ্যমে বরাবরের মতো উপকৃত হবে এবং এই অফারটি উপভোগ করবে।’

বাণিজ্য মেলায় নগদ-এর চলমান এই অফার সম্পর্কে বিস্তারিত জানতে গ্রাহকেরা ভিজিট করতে পারেন নগদ-এর অফিসিয়াল ফেসবুক পেইজে অথবা ওয়েবসাইটে। পাশাপাশি ক্যাশব্যাক সম্পর্কে কোনো জটিলতা দেখা দিলে যোগাযোগ করতে পারেন নগদ-এর গ্রাহক সেবা ১৬১৬৭ অথবা ০৯৬ ০৯৬ ১৬১৬৭ নম্বরে।

রাজধানীর পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) আয়োজিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে মাসব্যাপী। করোনা মহামারির পর বড় পরিসর ও অধিকতর সাজসজ্জা নিয়ে শুরু হয়েছে এবারের ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৩।

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

সর্বশেষ

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

৮ আগস্ট ইনফিনিক্স ক্যাম্পাস কাপের ফাইনাল আসর

টেকভিশন২৪ ডেস্ক: দেশে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালযের শিক্ষার্থীদের জন্য এক্সক্লুসিভ...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি