রবিবার, নভেম্বর ৮, ২০২৬
28.8 C
Dhaka

কোটি টাকা আত্মসাতের মামলায় স্মার্ট টেকনোলজিসের ব্রাঞ্চ ইনচার্জ আটক

টেকভিশন প্রতিবেদক:  প্রতারনা ও জালিয়াতির আশ্রয় নিয়ে স্মাট টেকনোলজি (বিডি) লিং এর আইটি পন্য ১ কোটি ৪৮ লক্ষ টাকা আত্মসাতের মামলায় আনোয়ারুল ইসলাম বিপ্লবকে আটক করেছে পল্টন মডেল থানা পুলিশ।পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছে।

স্মাট টেকনোলজি (বিডি) লিঃ কোম্পানী আইনের অধীনে নিবন্ধিত একটি সুপ্রতিষ্ঠিত কোম্পানী, যা দীর্ঘদিন যাবৎ অত্যন্ত সুনামের সাথে সারাদেশে বিভিন্ন আইটি পণ্যের ব্যবসা করে আসছে। কোম্পানীর সুনাম নষ্ট করার জন্য কিছু প্রতিষ্ঠান চোরাইপন্য ক্রয় করে মার্কেটে কম দামে বিক্রি করছে।

আনোয়ারুল ইসলাম বিপ্লব কোম্পানী আইটি পন্য চুরি করে বিক্রয় করছে ২ নং আসামি লোপা রহমান চুরিকৃত মালামালের টাকা ব্যবসা বিনিয়োগ করে। আসামিরা পরস্পর যোগসাজশে গত ২০১৯ হতে ২০২০ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে কোম্পানীর ইস্টার্ন প্লাস ব্রাঞ্চ হতে ১,৪৮,০০,০০০/ হাজার টাকা আইটি পণ্য চুরি করে বিভিন্ন কোম্পানি ও ব্যক্তির কাছে বিক্রি করেছে, আসামিরা টাকা পরিশোধ করার অঙ্গীকার করলেও কোন টাকা পরিশোধ করে নাই।

পল্টন মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পল্টন মডেল থানার মামলা নং-৫৭। তারিখ – ২৯/০৮/২০২০। পুলিশ ব্যাপক অনুসন্ধান করে আসামিদের আদাবর হতে গ্রেফতার করে। গ্রেফতারের সময়ে তাদের বাসা হতে মনিটর, ল্যাপটপ উদ্ধার করে।

বিষয়টি নিয়ে স্মার্ট টেকনোলজি (বিডি) লিঃ এর পরিচালক চ্যানেল সেলস মো. মুজাহিদ আল বেরুনী জানান, বিষয়টা আমরা পুরোপুরি জানতে পারি ব্রাঞ্চ অডিট হওয়ার পর। তখন থেকে টাকা ফেরতসহ সমস্যা সমাধানের জন্য আনোয়ারুল ইসলাম বিপ্লবকে বার বার ডেকেছি, দীর্ঘদিন সময়ও দিয়েছি, কিন্তু তারা আমাদের ডাকে সাড়া না দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে। অবশেষে আমাদের প্রতিষ্ঠানের লিগেল ডিপার্টমেন্ট মামলা করতে বাধ্য হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

সর্বশেষ

ফুটবল ও প্রযুক্তির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে টেকনোলজি, ফুটবল ও...

২০২৭ সালে সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা

টেকভিশন২৪ ডেস্ক: আগামী বছর বহুল আলোচিত ও ব্যতিক্রমী বৈদ্যুতিক...

রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: দেশে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে আয়োজিত হলো...

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০তম উপজেলা সংযুক্ত করবে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু...

ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সহজ ও দ্রুত...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি