রবিবার, জুলাই ২৬, ২০২৬
32.3 C
Dhaka

বাংলাদেশে হুয়াওয়ের প্রথম ফাইভজি ফোন পি৪০ প্রো

দেশের বাজারে হুয়াওয়ের ‘ভিশনারি ফটোগ্রাফি’ ফ্লাগশিপ স্মার্টফোন পি৪০ প্রো
বাংলাদেশে এটি হুয়াওয়ের প্রথম ফাইভজি ফোন।

টেকভিশন ডেস্ক:  বিশ্বব্যাপী সমাদৃত হুয়াওয়ের ফ্ল্যাগশিপ পি৪০ সিরিজের অন্যতম আকর্ষণীয় স্মার্টফোন পি৪০ প্রো বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। সোমবার (১৪ সেপ্টেম্বর) থেকে সারাদেশে হুয়াওয়ে অনুমোদিত সব ব্র্যান্ডশপে পাওয়া যাবে ‘ভিশনারি ফটোগ্রাফি’র এ স্মার্টফোনটি।

পি৪০ প্রো ফোনটিতে রয়েছে দুর্দান্ত সব ফিচার। ৮জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি রমের ফোনটি চলবে ইএমইউআই ১০.১ অপারেটিং সিস্টেমে। এতে রয়েছে অ্যান্ড্রয়েড ১০ এবং কিরিন ৯৯০ ৫জি প্রসেসর। চারদিকে বাঁকানো ৬.৫৮ ইঞ্চির হুয়াওয়ে কোয়াড কার্ভড ওভারফ্লো ডিসপ্লে ফোনটিকে দিয়েছে আকর্ষণীয় লুক। এটিই বাংলাদেশে হুয়াওয়ের প্রথম ফাইভজি ফোন।

ফ্ল্যাগশিপ ফোনটির সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর ক্যামেরা ও ফটোগ্রাফি কোয়ালিটি। কারণ এতে রয়েছে আল্ট্রা ভিশন লেইকা কোয়াড ক্যামেরা। এর টাইম-অব-ফ্লাইট ডেপথ সেন্সর টেলিফটো লেন্সকে পেরিস্কোপ লেন্সে উন্নীত করে প্রফেশনাল ফটোগ্রাফির স্বাদ দিবে। ডিভাইসে আলোর প্রতিফলনে পাওয়া যাবে ৫০এক্স অপটিক্যাল জুম সুবিধা। থাকছে টিওএফ ডেপথ সেন্সর ও কালার টেম্পারেচার সেন্সরসহ কোয়াড ক্যামেরা। ক্যামেরা সেট-আপে থাকছে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ভিশন ক্যামেরা, ৪০ মেগাপিক্সেলের সিনে ক্যামেরা, ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা ও থ্রিডি ডেপথ সেন্সর।
৪২০০ মেগাঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারির ফোনটিতে রয়েছে ৪০ ওয়াটের দ্রুত চার্জিং এবং ২৭ ওয়াটের ওয়্যারলেস চার্জিং ও রিভার্স ওয়্যারলেস চার্জিং সুবিধা। ২০৯ গ্রাম ওজন, ৯ মিলিমিটার পুরুত্বের ফোনটি আইপি৬৮ ওয়াটার এন্ড ডাস্ট প্রুফ।

দেশের বাজারে ডিপ সি ব্লু ও সিলভার ফ্রস্ট এই দুই কালারের ফোন পাওয়া যাবে। ফোনটির দাম পড়বে ১০৯৯৯৯ টাকা। পি৪০ প্রো ফোনে অফিসিয়াল অ্যাপ মার্কেটপ্লেস অ্যাপ-গ্যালারি প্রি-ইন্সটল থাকবে। ব্যবহারকারীদের ভালো অভিজ্ঞতা দিতে অ্যাপ গ্যালারিতে রয়েছে দেশি-বিদেশী জনপ্রিয় অ্যাপ।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

সর্বশেষ

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধানঃ এআই ওয়াশিং মেশিন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বর্ষাকাল মানেই গ্রীষ্মের তীব্র গরম থেকে...

বাংলাদেশে কার্যক্রম শুরু করলো ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

টেকভিশন২৪ ডেস্ক: ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি